গত ১৫ দিনে দেশে করোনাতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২৭ হাজার মানুষ। সবমিলিয়ে সাত গুণ বেড়েছে করোনার সংক্রমণ।
করোনার সংক্রমণ থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের সুরক্ষায় দ্রুতই তাদের টিকার আওতায় আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্টদের আইসিটি মন্ত্রণালয়ে কাওমি মাদ্রাসার শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের নামের তালিকা পাঠিয়ে নাম নিবন্ধনের আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়াও চলমান করোনার ঊধ্বর্মুখী সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বইমেলা সময়সীমা পেছানোর ও আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের।
মেলায় স্টলে যারা থাকবেন তাদেন প্রথম দ্বিতীয় এবং সম্ভব হলে বুস্টার ডোজ নেয়া নিশ্চিত করারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।








