আন্তর্জাতিক

টিকার দুই ডোজ ওমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়!

অক্সফোর্ডের নতুন গবেষণা

করোনা ভ্যাকসিনের ডোজ নেওয়ার সময় একজন স্বাস্থ্যকর্মী প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়ার জন্য প্রস্তুত, মুখে মাস্ক ও গ্লাভস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টিকার দুই ডোজ করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ ঠেকাতে যথেষ্ট নয় বলে জানায় অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুই ডোজ টিকা যথেষ্ট নয়, এই ঘোষণা দেয়ার একদিন পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশ করে একই তথ্য।

এই গবেষণা ইঙ্গিত দেয় টিকা নেয়া ব্যক্তি কিংবা সংক্রমিত ব্যক্তিদের মধ্যেও ছড়াতে পারে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট।
যদিও এই গবেষণার এখনও রিভিউ করা হয়নি। তবে এতে বলা হয়, যারা ভ্যাক্সিনের দুই ডোজ নিয়েছে তাদের মধ্যে ওমিক্রনে গুরুতর রোগ, হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর ঝুঁকি বেশি নয়।

অক্সফোর্ডের অধ্যাপক এবং সহ-গবেষক ম্যাথিউ স্ন্যাপ জানান, এই গবেষণা কেবল তথ্যের একটি দিক উঠে এসেছে, যা দ্বিতীয় ডোজের পর অ্যান্টিবডির মাধ্যমে রোগ প্রতিরোধ করার দিকে জোর দিচ্ছে কিন্তু সেলুলার ইমিউনিটি বা কোষকেন্দ্রিক রোগ প্রতিরোধ করবে কি না সে সম্পর্কে ধারণা দেয় না। যার কারণে এই বিষয়ে আরও গবেষণা করা হবে।

বিষয়:অক্সফোর্ড ইউনিভার্সিটি করোনাভাইরাস গবেষণা প্রধানমন্ত্রী বরিস জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…