চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটক তারকাদের ভবিষ্যৎ কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ন ০১, জুলাই ২০২০
বিনোদন
A A

টিকটক সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া টিকটক তারকাদের ভবিষ্যৎ।

ফলোয়ারের দিক দিয়ে তাদের অনেকে বলিউড তারকাদের থেকেও এগিয়ে আছেন। তবে টাইমস অব ইন্ডিয়াকে তাদের অধিকাংশই জানিয়েছেন, টিকটক ব্যান হওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন না তারা। ফলোয়ারদের ওপর বিশ্বাস আছে তাদের। যেই প্ল্যাটফর্মই তারা ব্যবহার করবেন, ফলোয়াররা তাদের খুঁজে নেবেন।

আমির সিদ্দিকি: জনপ্রিয় এই টিকটক তারকার ৩.৮ মিলিয়ন ফলোয়ার। টিকটক ব্যান হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভালোর জন্য নেয়া সরকারের এই সিদ্ধান্ত সমর্থন করছি। প্ল্যাটফর্ম নয়, আইডিয়াই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আমাদের চেনে, তাই অন্য প্ল্যাটফর্মে ফলোয়ার পাওয়া কঠিন হবে না। টিকটক ছাড়াও ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা হয় সমানভাবে, কারণ এক অ্যাপে ভরসা করা বুদ্ধিমানের কাজ নয়। আশা করছি দ্রুতই ভারতীয় কোনো অ্যাপ তৈরি হবে আমাদের মতো মানুষদের জন্য।

রেসটি কামবোজ: ৬ মিলিয়ন ফলোয়ার এই তারকার। তিনি জানান, দেশের জন্য নেয়া এই সিদ্ধান্তে তার সমর্থন আছে। কারণ ভারত অনেক সেনাকে হারিয়েছে চায়নার কারণে। তিনি মনে করেন তার মেধার জন্যই মানুষ তাকে ফলো করে, তাই কোনো প্ল্যাটফর্ম বন্ধ হলে ভক্তরা তাকে ছেড়ে যাবে না। ইনস্টাগ্রামে তার ফলোয়ার বাড়তে শুরু করেছে।

বার্গভ: ‘এক রাতের মধ্যে সব হারালাম,’ বললেন ৮.৫ মিলিয়ন ফলোয়ার পাওয়া টিকটক তারকা বার্গভ। তিনি বলেন, ‘অন্য তারকা আরো কয়েকটি প্ল্যাটফর্ম ব্যবহার করলেও আমি শুধুমাত্র টিকটক দিয়েই আয় করতাম। বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছিল, তারা অগ্রিম অর্থ দিয়েছিল। এখন সেগুলো ফিরিয়ে দিতে হবে।’

ফুকরু: এই তারকার ফলোয়ারের সংখ্যা ৪.৪ মিলিয়ন। তিনি বলেন, ‘টিকটিক মিস করছি, কিন্তু আমি জানি যা চলে গেছে তার বিনিময়ে অন্য কিছু আসবে। আমার সব ভিডিও সেভ করে রাখা নেই। তবে আমি মনে করিনা সেগুলো হারাবো। সরকারের সিদ্ধান্তে সমর্থন জানাই। আমার ভক্তরা মন খারাপ করেছে, তবে তাদের নিশ্চয়তা দিয়েছি যে আমি কন্টেন্ট তৈরি করে তাদের বিনোদন দিতে থাকবো।’

Reneta

রিশমা নানাইয়াহ: ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার এই তারকার। তিনি বলেন, ‘টিকটক আমার জন্য গেম-চেঞ্জার। এই প্ল্যাটফর্মের কারণেই মানুষ আমার অভিনয় এবং নাচের দক্ষতা সম্পর্কে জেনেছে। কিন্তু এখন আমার অন্য অ্যাপ খুঁজতে হবে। আমাদের মতো যারা পরিশ্রম করে এই অ্যাপের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে, তাদের জন্য এটা কঠিন।’

বলিউডের অনেক তারকাও টিকটকে জনপ্রিয়। তাদের মাঝে শিল্পা শেঠি, জ্যাকুলিন, রিতেশ, টাইগার শ্রফ অন্যতম। এছাড়াও দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সানি লিওন, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, শহীদ কাপুর, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাতানি এবং কুণাল খেমুরও ছিল অনেক ফলোয়ার।

শুরু থেকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতে টিকটিক ডাউনলোড হয়েছে ৬১১ মিলিয়ন বার। টিকটক ব্যবহারকারী ছিলেন ১১৯ মিলিয়ন। জুনের তথ্য অনুযায়ী প্রতিদিন ভারতের মানুষ গড়ে ৩৮ মিনিট টিকটকে সময় কাটাতেন। টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: কার্তিক আরিয়ানজ্যাকুলিনটাইগার শ্রফটিকটকদিশা পাতানিদীপিকা পাড়ুকোনবরুণ ধাওয়ানমাধুরী দীক্ষিতশহীদ কাপুরশিল্পা শেঠিশ্রদ্ধা কাপুরসানি লিওনসিদ্ধার্থ মালহোত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT