চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটকে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

চলমান রাশিয়া ইউক্রেন হামলার কারণে অস্থিরতা বিরাজ করছে পুরো বিশ্বে। প্রতি মুহূর্তে যুদ্ধের আপডেট জানতে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় থাকছে বিশ্বের সকল নাগরিক। এবার তরুণদের কাছে জনপ্রিয় অ্যাপ টিকটকের মাধ্যমে যুদ্ধের প্রত্যক্ষ দৃশ্য তুলে ধরছে ইউক্রেনবাসী।

হামলার শিকার এলাকায় বেঁচে থাকা মানুষের কথোপকথন, জানালাবিহীন আশ্রয়কেন্দ্রে মানুষের কান্না, নগরে বোমা বিস্ফোরণ, পুরো ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ভিডিও প্রকাশ করে তরুণদের এ যুদ্ধের সরাসরি অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে দেশটির টিকটকাররা।

ইউক্রেনের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভূগর্ভস্থ বাঙ্কারে কম্বলে মোড়ানো দৃশ্য এবং আবাসিক রাস্তায় নেমে আসা সৈন্যদের ট্যাঙ্কের ছবির সাথে ফুটন্ত ফুল এবং অতীতে রেস্তোরাঁয় বসে বন্ধুদের হাস্যোজ্জল চেহারার ছবি পাশাপাশি প্রকাশ করেছে। যা তাদের মাতৃভূমির আগের শান্তিপুর্ণ দিন আর বর্তমানে সংশয়পূর্ণ অবস্থাকে তুলে ধরেছে।

টিকটকে বার্তা প্রদানের মাধ্যমে তারা তাদের ফলোয়ারদের ইউক্রেনের পাশে থাকার এবং ইউক্রেন মিলিটারির জন্য সাহায্যের আবেদন জানায়। এছাড়া রাশিয়ার ফলোয়ারদের যুদ্ধবিরোধী অবস্থান গ্রহণে আহ্বান জানায়।

রাশিয়ার আক্রমণের পর থেকে টিকটকে যুদ্ধের ভিডিও ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে নতুন তথ্য এবং ঘটনাগুলো ভালোভাবে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। টিকটকের অলগারিদম সিস্টেমের কারণে ফলোয়ার না হলেও যেকোনো ভিডিও এর ১০০ কোটি ব্যবহারকারীর মধ্যে দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে।

অ্যাপটির গুরুত্বের কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টিকটকাররা একটি দল হয়ে এই যুদ্ধ থামাতে পারেন বলে মন্তব্য করেন।

Reneta

টিকটকের ইউক্রেনীয় ট্রাভেল ব্লগার আলিনা ভোলিক তার ভ্রমণের ভিডিও আপলোড করা বাদ রেখে এখন ইউক্রেনের হামলার পরিস্থিতির ভিডিও আপলোড করা শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় ভোলিক বলে, রাশিয়া যেটাকে ‘বিশেষ অভিযান’ বলছে তা ইউক্রেনকে কষ্ট দিচ্ছে। ভোলিক ইউক্রেনের ‘সত্যি দৃশ্য দেখতে’ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করার আহ্বান জানায়

রাশিয়ার টিকটকাররাও ভিডিও বার্তা প্রকাশ করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে টিকটকে। নিকি প্রোশিন নামের রাশিয়ান টিকটকার তার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলে, রাশিয়ার ‘সাধারণ মানুষ’ এই যুদ্ধকে সমর্থন করছে না।

নিকি জানায়, সে তার যতো বন্ধু এবং ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছে তারা কেউ এ যুদ্ধকে সমর্থন করে না।

গত সোমবার রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক রস্কোমান্দজোর টিকটকে মিলিটারি সম্পর্কিত সকল কন্টেন্ট আপলোড বন্ধ করতে নির্দেশ দেয়, তিনি বলেন এসব ভিডিও বার্তার সবই রাশিয়ার বিরোধী। যদিও টিকটক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অনলাইন মিসইনফর্মেশান গবেষকরা এই সংঘাত নিয়ে টিকটক, ফেসবুক, টুইটার এবং ইউটিউবে যথেষ্ট ভুল তথ্য ছড়িয়ে গেছে বলে সতর্ক করেছেন।

তবে টিকটকের মুখপাত্র বলেন, যুদ্ধকে উস্কে দিবে এমন যেকোনো তথ্য, মিথ্যা তথ্য এবং সংঘর্ষের সংবেদনশীল ভিডিও বার্তা আপলোডের ক্ষেত্রে আমরা সরাসরি সব কন্টেন্টগুলো পর্যবেক্ষণ করছি এবং এরকম কোনো কন্টেন্ট ছড়িয়ে গেলে তা দ্রুত মুছেও ফেলা হচ্ছে।

কিছু ইউক্রেনীয় টিকটকাররা পশ্চিমাদের কাছে যুদ্ধের তথ্য এবং সচেতনতা ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর।

টিকটকে ছড়িয়ে পড়া ‘কিয়েভ ভোররাত ৪.২৩’ লেখা একটি ভিডিও তে দেখা যায়, কিয়েভের আকাশে মিসাইল বিস্ফোরণ চলছে। তাতে একজন টিকটক ব্যবহারকারী জানায়, টিকটকে যুদ্ধের আপডেট পাবো তা আমি কখনো ভাবিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধটিকটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT