চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপের বক্তব্যে ছিলো বাংলাদেশ, ছিলেন প্রধানমন্ত্রী

এম আর মুরাদএম আর মুরাদ
১১:২৬ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৫
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

ব্রিটিশ হাউস অব কমন্সে প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধুর নাতনি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। সেসময় হাউজ অব কমন্সের ভিআইপি গ্যালারিতে বসে টিউলিপের পুরো ন‘মিনিটের বক্তব্য শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুরো পরিবার।

টিউলিপ তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ও তার নানা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর খালা শেখ হাসিনা ও মা শেখ রেহানার কষ্টের কথাও সহকর্মী ব্রিটিশ এমপিদের জানান টিউলিপ।

ব্রিটেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টিউলিপ বলেন, ওই সময় আমার অসহায় মাকে ইমিগ্র্যান্ট বান্ধব ব্রিটেন আশ্রয় দিয়েছিলো বলেই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। এজন্য ব্রিটিশ জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

সেসময় টিউলিপের পাশে বসা ছিলেন প্রথম ব্রিটিশ বাঙালি এম.পি রুশনারা আলী।

টিউলিপের বক্তৃতাকালে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা হোসেন পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা।

এছাড়াও দর্শক গ্যালারিতে বসে টিউলিপের বক্তৃতা শোনেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, হাইকমিশনার আব্দুল হান্নান, প্রেস মিনিস্টার নাদীম কাদির ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারোজ্জামান চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিকপ্রধানমন্ত্রীর লন্ডন সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT