চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপের জয় উদযাপন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:৩৪ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

লন্ডনের বাঙ্গালিদের সঙ্গে বিজয় উদযাপন করলেন হ্যামস্টিড এবং কিলবার্ন থেকে নবনির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। সেসময় তার মা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

নির্বাচনে জয়লাভের এক মাসের মাথায় এই প্রথম তার বিজয় উদযাপনে হ্যামস্টিড এবং কিলবার্নের ভোটাররা ছাড়াও লন্ডন এবং যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাংলাদেশীরা যোগ দেন।

শুরুতেই টিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ রেহানাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। বিভিন্ন এলাকার পক্ষ থেকে মানপত্র ও সম্মানসূচক ক্রেস্ট দেয়া হয় টিউলিপকে।

Banglabid

বক্তব্যে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, তিনি তার এলাকার জন্যে কাজ করে যাবেন।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের কিছু কার্যক্রম দিল্লী হাইকমিশন থেকে আবার ঢাকায় ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, তিনি এবং অন্য দুই বাঙালি বংশোদ্ভুত এমপি রোশনারা আলী ও রূপা হক এ বিষয়ে একসঙ্গে কাজ করবেন।

টিউলিপ বলেন, তিনি চান আরো বেশি বাঙ্গালি যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করে বিভিন্ন শাখায় নেতৃত্ব দিক।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাজ্য সফরের সময় পরিবারের সবাই মিলিত হবেন বলে তিনি জানান। তবে তখন তার জয়ে আলাদা কোনো উৎসব হবে না।

ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত তিন বঙ্গকন্যা এবছর বাংলাদেশ সফর করবেন বলেও জানান টিউলিপ সিদ্দিক ।

গত মাসে ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকা থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

তিনি বলেন, আমি সবার ভোটে জয়লাভ করেছি। কিন্তু বিশেষ করে বাঙ্গালিদের সাহায্য না পেলে আমি এমপি হতে পারতাম না।

টিউলিপ জানান, তার প্রাথমিক এবং প্রধান লক্ষ্য হিসেবে হাউজিং সমস্যাকে চিহ্নিত করেছেন। এই সমস্যা সমাধানে কাজ করে যাবেন বলে জানান তিনি।

টিউলিপের বিজয় উৎসবে যোগ দেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে টিউলিপের সাফল্য কামনা করে দোয়া চান জাতির জনকের কন্যা এবং টিউলিপের মা শেখ রেহানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ রেজওয়ানা সিদ্দিকটিউলিপ সিদ্দিকব্রিটিশ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT