চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাভেলা হত্যায় আইএস জড়িত নয়, ইতালিও একমত’

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৭:৪৯ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ইতালিয়ান নাগরিক টাভেলা সিজার হত্যাকাণ্ডে আইএস জড়িত নয় বলে বাংলাদেশ যে ধারণা করছে তার সঙ্গে প্রাথমিকভাবে একমত হয়েছে ইতালির দূতাবাস। বুধবার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত মারিয়ো পালমার সঙ্গে বেঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

গত সোমবার ইতালির নাগরিক টাভেলা সিজারকে গুলি করে হত্যার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে বলে জানিয়েছিলো যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেয়া হয়েছে।

তদন্তের অগ্রগতির ব্যাপারে তিনি বলেন, “ঘটনার মাত্র দু-একদিন হলো। এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে আশা করছেন শিগগিরই একটি জায়গায় পৌঁছতে পারবো।”

আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ঘটনার পরপর দ্রুত কাজ শুরু করায় ইতালিয়ান দূত প্রশংসা করেছেন। ওনারা কিছু সন্দেহের কথা বলেছেন। আমাদের কিছু সন্দেহ আছে। তিনি কিছু সন্দেহের সঙ্গে একমত হয়েছেন। এ নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী কাজ করছে।

কী ধরনের সন্দেহের কথা বলেছেন-জানতে চাইলে তিনি বলেন, যেহেতু টাভেলা সিজার এনজিও কর্মকর্তা ছিলেন, এ জন্য কারও সঙ্গে বিরোধ থাকতে পারে কিংবা অন্য কারণও থাকতে পারে।

Reneta

মন্ত্রী বলেন, উনি যেহেতু এনজিওতে চাকরি করতেন সেখানে পেশাগত কোনো বিরোধ আছে কিনা বা অন্য কোনো বিরোধ আছে কিনা এটা তারাও খতিয়ে দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সব দিক বিবেচনা করে অগ্রসর হচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতালীয় রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের খোলামেলা আলাপ হয়েছে। অনেকগুলো সন্দেহ উনারা আমাদের জানিয়েছেন, আমরাও বলেছি। আমাদের কথার সঙ্গে তিনি একমত ছিলেন।”

ইতালিও বিভিন্ন তথ্য সংগ্রহ করছে জানিয়ে মন্ত্রী বলেন, আইএসের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি বলে তারাও জানিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আইএসের সম্পৃক্ততা খুঁজে পায়নি।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ওই এলাকার কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তবে ভিডিও ফুটেজগুলো স্পষ্ট নয়। ঘটনার সময় সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা। ওই সময় আলো আঁধারির খেলা থাকে। সিটি করপোরেশনের সবগুলো বাতি তখনও সক্রিয় ছিলো না।

কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে সতর্কতা জারি করেছে, তা দুঃখজনক বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দূতাবাসে রেড অ্যালার্ট জারি আমাদের কাছে অনাকাংক্ষিত। এ ধরনের কেনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশি নাগরিকদের নিরাপত্তার প্রতি ‘বিশেষ নজর দিতে সব জেলার পুলিশ সুপার, ডিআইজি ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাবেলা সিজারবিদেশী নিহতস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT