চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৩২ ম্যাচে অপরাজিত বার্সার সামনে আর্সেনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রাতে মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। ইংলিশ জায়ান্টদের ঘরের মাঠ এমিরেটসে খেলবে গতবারের চ্যাম্পিয়ন বার্সা। আর তুরিনে গার্দিওলার দলকে আতিথেয়তা দেবে জুভেন্টাস।

গত কয়েক বছরে বড় আসরের সাফল্যের নিরিখে ইউরোসেরার যুদ্ধে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে বার্সা, বায়ার্ন। তার পরও যখন প্রতিপক্ষ আর্সেনাল কিংবা জুভেন্টাস, তখন মহাশক্তিধর দলেরও সতর্ক না হয়ে কোনো উপায় নেই। বার্সা কোচ লুইস এনরিকের কথাতেই তা সুস্পষ্ট।

গার্নারদের সম্পর্কে শিষ্যদের সাবধান করে দিয়ে এনরিকে বলেছেন, ‘আর্সেনাল আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে, এ নিয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। আমাদের সমস্যায় ফেলার সামর্থ্য তাদের ভালোমতোই আছে।’

জুভেন্টাসকে নিয়েও একই সমীহ বায়ার্ন শিবিরের। দলটির আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র থমাস মুলারের ভাষায়, ‘৮০ শতাংশ সময় বলের দখল রেখে খেলব, জুভেন্টাসের বিপক্ষে এমনটা যেন কেউ না ভাবে। আমরা মনে করি, তুরিনে লড়াই হবে হাড্ডাহাড্ডি।’

মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্সেনালের চেয়ে পাল্লাটা অনেক ভারী বার্সার। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ৭ লড়াইয়ে বার্সার চার জয়ের বিপরীতে আর্সেনালের জয় মাত্র এক ম্যাচ। বাকি দুটো ম্যাচ ড্র। আর্সেনালের এই একমাত্র জয়টি ২০১০-১১ মৌসুমে। শেষ ষোলোর ওই পর্বে প্রথম লেগে ১-২ গোলে হারলেও দ্বিতীয় লেগে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটের ছাড়পত্র আদায় করে নেয় বার্সা।

এর আগের মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে গানারদের বিদায়ঘণ্টা বাজায় মেসিরা। ২০০৫-০৬ মৌসুমে আর্সেনালকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে তারা। সব কথার এক কথা বার্সার সামনে খুবই অনুজ্জ্বল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। মেসি-সুয়ারেজ-নেইমার ত্রিফলার তো এখন একটাই কাজ— গোল উৎসব করা।

Reneta

সর্বশেষ সাত ম্যাচে ১২ গোল করেছেন সুয়ারেজ। সাত ম্যাচে মেসির গোল ছয়। গত শনিবার লা লিগায় নেইমারের গোলে লাস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। টানা ৩২ ম্যাচে অপরাজিত লুই এনরিকের বার্সেলোনা, এই বাস্তবতা এড়াবেন কীভাবে আর্সেনাল কোচ?

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবায়ার্ন মিউনিখবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT