চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ২৭ ঘণ্টা ‘পাসওয়ার্ড’-এর শুটিংয়ে শাকিব-বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ০৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

টানা একদিনের বেশি সময় শুটিং করে রীতিমত বিস্ময়ের জন্ম দিলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী। মালেক আফসারি পরিচালিত আলোচিত ‘পাসওয়ার্ড’ ছবিতে একটানা ২৭ ঘন্টা শুটিং করেছেন তারা। 

‘পাসওয়ার্ড’ এর শুটিং শুরু হয়েছে ১ মার্চ থেকে। প্রথম দিনে ইমন, বুবলী অংশ নিলেও ছবির প্রধান আকর্ষণ শাকিব খান শুটিংয়ে অংশ নেন ৫ মার্চ (মঙ্গলবার)। ওইদিন সকাল ৭ টায় এফডিসির একটি ফ্লোরে শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলী। পরদিন অর্থাৎ গতকাল (বুধবার) সকাল ১০ টা পর্যন্ত টানা ২৭ ঘণ্টা শুটিং করেন তারা। সঙ্গে ছিল পুরো ইউনিট।

নির্মাতা মালেক আফসারি বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামলীতে শুটিং করছেন। সেখান শুটিং করছেন শাকিব খান, বুবলী, অমিত হাসানসহ অনেকে। মুঠোফোনে এদিন দুপুরে চ্যানেল আই অনলাইনকে এসব কথা জানিয়ে ‘এই ঘর এই সংসার’, ‘হিরা চুনি পান্না’, ‘উল্টা পাল্টা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবির এই পরিচালক বলেন: বুধবার সকাল ১০ টায় শুটিং শেষ করি। শাকিব ২৪ ঘণ্টা টানা কাজ করেছে, আর বুবলী ২৭ ঘণ্টা।

মালেক আফসারি বলেন, গতকাল আর কোনো শুটিং রাখিনি। বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার থেকে আবার কাজ শুরু করেছি। টানা ২৭ ঘণ্টা কাজ করে ক্লান্ত লাগলেও কিছু করার নেই। আজকেও সকাল ৭ টা থেকে ক্যামেরা চালু করেছি। সারাদিন-সারারাত কাজ চলবে। সিনেমা হচ্ছে যুদ্ধের ময়দান। এখানে ক্লান্তি লাগলে চলবে না। ‘পাসওয়ার্ড’ ঈদের ছবি। ঈদ আসতে বাকি আছে আর ৮৫ দিন। কাজ শেষ হলে কলকাতায় পোস্ট প্রোডাকশনের জন্য একমাস লাগবে। শুটিং, ডাবিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও কত কাজ!

ছবির নায়িকা শবনম বুবলী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অলমোস্ট ২৭ ঘণ্টার মতো টানা কাজ করেছি। আমি একা নই, সবাই ছিল। এনার্জি নিয়েই দিনরাত কাজ করতে হয়েছে। কাজটা শেষ না হওয়া পর্যন্ত শান্তি লাগে না। যতোই ক্লান্তি আসুক, সব সময় মনোযোগ দিয়েই কাজটা ঠিকমত করি। এবারও তাই করছি। কখন যে দিন পেরিয়ে আর রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি।’

‘পাসওয়ার্ড’ নির্মিত হবে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল। একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। সেখানে সবকিছুতে থাকছে নতুনত্ব। এমনকি গানের শুটিং হওয়ার কথা আছে গানের শুটিং হবে দুবাই, তুর্কিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: এসকে ফিল্মসপাসওয়ার্ডমালেক আফসারিলিড বিনোদনশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT