চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১৬ বছর আইন শিখে দূষণকারী কোম্পানির বিরুদ্ধে দাঁড়ালেন কৃষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৭
পরিবেশ
A A

দরিদ্র কৃষক ওয়াং ইংলিনের জমিতে ক্ষতিকর রাসায়নিক বর্জ্য ফেলতো রাষ্ট্রীয় মালিকানাধীন এক রাসায়নিক পণ্য কোম্পানি। এর বিরুদ্ধে রুখে দাড়ানোর সিদ্ধান্ত নেন বর্তমানে ষাটোর্ধ্ব এই কৃষক। কিন্তু  যার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনই মাত্র তিন বছরের সে কিভাবে এতো বিশাল এক কোম্পানির বিরুদ্ধে  আইনী লড়াই চালাবেন? তবে বিস্ময়কর দৃঢ়তায়, অটল মনোভাবের অধিকারী ওয়াং দমে যাননি। টানা ১৬ বছর আইন বিষয়ে দীক্ষা লাভ করে লিগাল পিটিশন দায়ের করে প্রাথমিকভাবে জয় পান তিনি।

আনজাংজি জেলা আদালত কিনঘুয়া গ্রুপকে ৮ লাখ ২০ হাজার ইয়েন (৯৬ হাজার পাউন্ড) ক্ষতিপূরণ ওয়াং ও তার প্রতিবেশীদের দেওয়ার আদেশ দিয়েছেন।

উত্তর-পূর্ব চীনের কিকিহার শহরের কাছেই এক গ্রামের বাসিন্দা ওয়াং। থাকেন মাসিক ৫.৮০ পাউন্ড ভাড়ার এক বাসায়। অপরদিকে চীনজুড়ে খনি ও চুল্লির মালিকানা থাকা প্রভাবশালী কিনঘুয়া গ্রুপের বার্ষিক আয়ই ২৩৫ মিলিয়ন পাউন্ড। খনিজ পদার্থের প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে নিয়োজিত কোম্পানিটির কর্মীর সংখ্যাই ৫ হাজার। তাই প্রতিদ্বন্দ্বি পক্ষদের সামর্থ্যের আকাশ-পাতাল তফাত হলেও দূষণের বিরুদ্ধে দাড়িয়ে ঠিকই জয়ী হলেন ওয়াং। যদিও জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করছে কোম্পানিটি। তবুও প্রাথমিক জয়টাতো এই কৃষকেরই।

Banglabid

লড়াইয়ের দীর্ঘ প্রস্তুতিও অনুকরণীয়। আইন বিষয়ে জানতে একটি বইয়ের দোকান থেকে প্রয়োজনীয় তথ্য হাতেই লিপিবদ্ধ করে নিতেন ওয়াং। তিনি বলেন, “আমি জানি আমি সঠিক, কিন্তু অপরপক্ষ কোন আইনটি ভঙ্গ করছে তা আমি জানতাম না।” বিষয়গুলো জানতেই তার গভীর অধ্যবসায়। তবে এর বিনিময়ে দোকান মালিককে ভুট্টার বস্তা দিতেন তিনি। ২০০৭ সাল থেকে আবার বিনামূল্যে আইনী পরামর্শ গ্রহণও শুরু করেন। পরবর্তীতে একটি লিগাল পিটিশন দায়ের করেন কোম্পানির বিরুদ্ধে।

২০০১ সালে ওয়াংয়ের জমিতে প্রথম ক্ষতিকর বর্জ্য পানি ফেলে কিংঘুয়া। এতে করে জমিটি চাষের অযোগ্য হয়ে পড়ে। সেইসময় থেকে ওয়াংয়ের গ্রামের বাড়ির কাছে পলিভিনাইল ক্লোরাইড প্ল্যান্ড থেকে বছরে ১৫ হাজার থেকে ২০ হাজার টন রাসায়নিক বর্জ্য ফেলা হয়েছে।

এর আগে কোম্পানিটিকে বিচারের সম্মুখিন করতে বেশ কয়েকবারই চেষ্টা করেন ওয়েং। কিন্তু স্থানীয় আদালত এবং পর্যবেক্ষক সংস্থা তাকে ফিরিয়ে দেয়। বরং সেই সংস্থা দ্বারা পাল্টা অভিযোগের মুখেও পড়তে হয় তাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় অনূর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই

পরবর্তী

বিশ্বকাপের জন্য সপ্তাহে খরচ ৫০০ মিলিয়ন ডলার

পরবর্তী

বিশ্বকাপের জন্য সপ্তাহে খরচ ৫০০ মিলিয়ন ডলার

গ্রেট ব্যারিয়ার রিফে প্রাচীন ভূমিধসের সন্ধান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT