চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

রায়হান রাফীর পরিচালনায় ‘দহন’ ছবিতে পূজা চেরিকে রোমান্টিক নায়িকা নয়, গার্মেন্টস কন্যা হিসেবে দেখা যাবে। কিন্তু পূজা জানেন না গার্মেন্টস-এ যেসব মেয়েরা চাকরি করেন, তারা কেমন হন। তাদের আচরণ, হাঁটাচলা, কথাবার্তা কেমন হয়!

ছবিতে নিজেকে একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রটি ফুটিয়ে তুলতে পূজা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছেন। আজ (সোমবার) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দহন’ ছবির মহরতের মঞ্চে দাঁড়িয়ে পূজা নিজেই একথা জানান।

এসময় পূজা বলেন: গার্মেন্টসে না গেলে আমি জানতান না সেখানকার মেয়েরা কেমন হয়।কতোটা পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়।

‘নূর জাহান’ ছবির এই নায়িকা আরো বলেন, সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি। আমি নিজেকে প্রস্তুত করছি আমার চরিত্রে জন্য। ‘নূর জাহান’ ছবিতে সবাই আমাকে যেমন গ্রহণ করেছেন, প্রশংসা করেছেন আশা করি ‘দহন’ ছবিতেও আমাকে নতুনভাবে গ্রহণ করবেন।

‘দহন’ ছবি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির পরিচালক তরুণ নির্মাতা রায়হান রাফী। আগামী ১৫ মে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে আরো অভিনয় করবেন সিয়াম, বাঁধন প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নবাগত রাজ রিপাকে।

‘দহন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ, ওমর সানী, বাপ্পা রাজ, জাজ কর্ণধার আবদুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, এভ্রিল, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান প্রমুখ।

Reneta

ছবি: ওবায়দুল হক তুহিন ও নাহিয়ান ইমন

Jui  Banner Campaign
ট্যাগ: জাজপূজা চেরিবাঁধনরায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT