চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ম্যাচ খেলায় অভ্যস্ত না থাকাতেই এমন হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছেন আরশাদ হোসেন। সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচের মতো বল জালে জড়িয়ে লড়াইয়ের আশা দেখাচ্ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত হকিম্যান। শেষপর্যন্ত আশায় গুঁড়েবালি! বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

জোড়া গোল করতে পারায় সন্তুষ্টি বোধ হচ্ছে আরশাদের। কিন্তু ভেতরটা পোড়াচ্ছে দল জিততে না পারায়, ‘আমার আরও বেশি ভালো লাগত যদি দল ইতিবাচক ফলাফল করতে পারত। ৪০ মাস আন্তর্জাতিক হকির বাইরে ছিলাম। এখানে বড় ঘাটতি আছে। ওরা ভালো দল, র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে। আমরা ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করেছি। পরবর্তীতে আশা করি ভালো কিছু হবে।’

বাংলাদেশের পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করতে না পারার দুর্বলতা আছে। সেটির জবাবও দিতে হল, ‘এখানে নয়, আসলে আমাদের পুশ ভালো হয়নি। আর তারা অনেক দ্রুতগতির তাই আমাদের ভুল হয়ে গেছে।’

‘তারা অনেক অভিজ্ঞ। অনেক ম্যাচ খেলে। আমাদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় না। অনুশীলন ভালো করলে আশা করি পাকিস্তানের মতো দলের সাথে ভালো করব। শুধু পাকিস্তান না, আরও অনেক দলের সাথেই আমরা পারব। আমাদের নিয়মিত অনুশীলন ম্যাচ খেলতে হবে।’

৪০ মাস আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আগে দুটি অনুশীলন ম্যাচ খেলেছিল বাংলাদেশ। মূল আসরে নেমে ভারতের কাছে বিধ্বস্ত হয় ৯ গোল হজম করে। সাউথ কোরিয়ার সাথে লড়াই করে সম্ভাবনা দেখিয়েছিল, শেষঅবধি হারতেই হয়। জাপান এবং পাকিস্তানের সাথে বিবর্ণ পারফরম্যান্স কোরিয়া ম্যাচের লড়াই ঢেকে দিয়েছে।

আরশাদ সেটি নিয়ে বললেন, ‘আমরা টানা তিনটি বড় ম্যাচ খেলে ফেলেছি। এতবেশি আমরা অভ্যস্ত না। তারা র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের র‍্যাঙ্কিংটা দেখেন। আমাদের ছেলেরা চেষ্টা করেছে, কিন্তু হয়নি। পরবর্তীতে হবে।’

Reneta

হকিতে ঘরোয়া লিগের অব্যবস্থাপনা নিয়ে কম আলোচনা হয় না। তবুও ফেডারেশনের টনক নড়ে না। আরশাদ চান নিয়মিত লিগ হোক। তাতে খেলোয়াড়রা উন্নতি করবে বলে আশা।

‘আমরা মাত্র ১০ দিন অনুশীলনের সময় পেয়েছি এত বড় টুর্নামেন্ট খেলার জন্য। লিগ খেলার কারণেই খেলোয়াড়রা ফিট ছিল, তাই খেলতে পেরেছে। প্রতি বছর লিগ হলে আমরা খেলার মধ্যে থাকি। খেলাটা ভালো হয়।’

‘যারা বাহিনীতে আছে, তাদের জন্য ঠিক আছে। আমি বিমান বাহিনীতে আছি, তাই আমার জন্য ঠিক আছে। বাকি যারা আছে, তাদের জন্য ঠিক নাই। তাদের জন্য লিগ নিয়মিত প্রয়োজন।’

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীআরশাদগোবিনাথগোবিনাথ কৃষ্ণমূর্তিপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ জাতীয় হকি দলবিপ্লবলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT