চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
- সেমি লিড, ঢাকা, পরিবেশ
A A

টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। মঙ্গলবার সকাল থেকে  বেশ কিছু এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকালের তুলনায় পানি আটকে থাকার পরিমাণ কম হলেও সড়কে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামীদের। 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিরূপ আবহওয়ার কারণে সিএনজি এবং রিকশা ভাড়া বেড়ে গেছে দ্বিগুন, এবং পানি আটকে থাকার কারণে কোন কোন সড়কে রিকশা উল্টে দুর্ঘটনায় পড়ছেন নগরবাসী।

চ্যানেল আই অনলাইনকে অফিসগামী মোবারক হোসেন অভিযোগ করে বলেন, সড়ক মেরামতের পূর্ব পরিকল্পনা বা আগে থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় জলাবদ্ধতার কারণে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামী এবং অন্যান্য যারা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছে তাদের পাশাপাশি সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিন্ম আয়ের মানুষ।

রাজধানীর ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে- মিরপুর-১০ গোলচক্কর, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশ, আগারগাঁও ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, কলাবাগান ও মিরপুরের আসাদগেট। শান্তিনগর, মৌচাক ক্রসিং ও কাকরাইল।

Reneta

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সাথে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টানা বৃষ্টিঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT