টি-২০তে টেস্ট ম্যাচের মতো ব্যাট করলে ম্যাচ জেতা সম্ভব নয় জানিয়ে হতাশা ও অসহায়ত্ব প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নিজ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে মাশরাফি বলেন: এমন ব্যাটিং টেস্টে করা উচিত। আমাদের শেষ দশ ওভার ১০০ রান করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারি নাই।
যদি আগে বল করতে হতো হবে কুমিল্লাকে ১৬০ রান চেজ করতে হতো জানান মাশরাফি।
দলের ফিল্ডিং সম্পর্কে মাশরাফি বলেন: স্যামুয়েলস যে ক্যাচটা মিস করেছেন, এমন না যে ওই ক্যাচ ধরলে আমরা ম্যাচ জিততাম।স্বাভাবিকভাবে ১২০ বা ১২২ রান বোলার ফিল্ডার সবার জন্যই কঠিন।
মাঠে নামার আগে বার্তা কী ছিল জানতে চাইলে ম্যাশ বলেন: বার্তা দিয়ে ম্যাচ জেতানো যায় না, মাঠে পারফর্ম করতে হবে। আমাদের কনফিডেন্সের ঘাটতি হয়েছে এটা দূর করতে হবে।
মাশরাফির পর সংবাদ সম্মেলনে আসেন রংপুরের ম্যাচ জেতানো ইনিংস খেলা মোহাম্মদ শেহজাদ।
তিনি বলেন: মূলত কোচ ও ক্যাপ্টেন যেভাবে গেম প্ল্যান সেট করে দিয়েছে সেভাবে খেলেই তারা জয় পেয়েছে।










