বরিশাল বুলসকে ২২ রানে হারিয়ে বিপিএলের শীর্ষে উঠে এল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ছয় ম্যাচে টানা চার ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল দক্ষিণ পশ্চিমাঞ্চলের দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার দেওয়া ১৫২ রানের লক্ষ্যে খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে বরিশাল তিন বল থাকতেই ১২৯ রানে অল আউট হয়। শাফিউল ইসলাম নেন চার উইকেট। এছাড়া মোশারফ রুবেল দুটি উইকেট নেন।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় বরিশাল। ৪৫ রানের মধ্যে ড্রেসিংরুমে ফিরে যান জীবন মেন্ডিস (২১), ফজলে মাহমুদ রাব্বি (০), শামসুর রহমান(১২)।
মূলত শাফিউল ইসলামের মারাত্মক বোলিং সঙ্গে মাহমুদউল্লাহ ও মোশারফ রুবেলের ঘূর্ণিতে মাথা তুলে দাঁড়াতে পারে নি খুলনার ব্যাটসম্যানরা।
চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিল অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। তবে তাদের ৪৩ রানের জুটি ভেঙ্গে গেলে বেহেস্তে যায় বরিশালের জয়ের আশা।
সর্বোচ্চ ৩৫ রান আসে মুশফিকের ব্যাট থেকে, শাহরিয়ার নাফিস করেন ২৮ রান।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৪ ও রিকি ওয়েসেলসের ৪০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান করে খুলনা টাইটান্স।







