চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে যাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

জার্মানির উনিশতম জাতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলর হতে যাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল। রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বলছে মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং সহযোগী ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ৩২.৫ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তার প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২০ শতাংশ এবং ইসলাম বিরোধী দল এএফডি ১৩.৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৬৫টি দল অংশ নেয়।

তবে সর্বশেষ জনমত জরিপে জার্মান চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যাঙ্গেলা মেরকেল। নির্বাচনে বিশ্বজুড়ে ‘জার্মানির স্থিতিশীলতার উৎস’ হিসেবে পরিচিত মেরকেলের জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হয়।

বিবিসি জানিয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি মার্টিন শুলজ। আর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ২২.১ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হলেও পেয়েছে ২০ শতাংশ ভোট।

জার্মান পার্লামেন্টের ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে সরাসরি নির্বাচন হয় আাজ। আর বাকি ২৯৯ আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের তৈরি করা প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে জার্মানিতে বসবাসরত প্রায় ১০ লাখ তুর্কি ভোট দিতে পারে। তাদের অধিকাংশই এপ্রিলে তুরস্কের গণভোটে এরদোগানকে সমর্থন দিয়েছিল।

Reneta

তাদের উদ্দেশে আগস্টে এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, জার্মানির ক্ষমতাসীন রাজনীতিকরা তুরস্কের শত্রু। এই নেতারা জার্মান-তুর্কি ভোটারদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার যোগ্য। তিনি সেসব দলের প্রার্থীদেরই বুঝে শুনে ভোট দিতে বলেন। যে দলগুলো তুরস্কের সঙ্গে কোনোরকম শত্রুতায় জড়িত নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঙ্গেলা মেরকেলজার্মান চ্যান্সেলর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT