টাঙ্গাইল মুক্তদিবস স্মরণে টাঙ্গাইলে বসেছে দুই বাংলার কবিদের মিলন মেলা। শুক্রবার সকালে দুই বাংলার কবিদের কবিতা পাঠের মধ্যদিয়ে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। সেইদিনের স্মরণে কবিতা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহবুব হোসেন।
শ্রোতা-দর্শনার্থী এবং কবিদের মিলন মেলায় পরিনত হয়েছে কবিতা উৎসব প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।







