জনপদ

টাঙ্গাইলে ৯ ইটভাটা মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে ইটভাটা মালিকদের জরিমানা কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ইটভাটা মালিকদের জরিমানা ও অভিযান পরিচালনা করছে প্রশাসন, একজন কর্মকর্তা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো, এছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় টাঙ্গাইলে ৯টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেসময় ৬টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে।

রোববার দিনব্যাপী তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা ও চুল্লি ভেঙ্গে দেওয়া হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো কারণে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার ৯টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে ৬টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস,আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।

তাদের এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…