চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৩ নারী জেএমবি সদস্য আটক

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:৪৩ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোকারচর রেলগেট এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন নারী সদস্যকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাখবপুর ভূতমারা গ্রামের রোজিনা বেগম(৩০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ছোবাহার গজপুরী গ্রামের সাজিদা আক্তার(২২), বগুড়ার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামের জান্নাতী ওরফে জেমী(১৮)। 

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নয় দশ দিন আগে ওই এলাকায় বাসা ভাড়া নেয় ৩টি পরিবার। তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক হলে এলাকা লোকজন বিষয়টি কালিহাতী থানা পুলিশকে অবহিত করেন। 

পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিন শিশু সন্তানসহ ৩ নারীকে আটক করে পুলিশ। এসময় সেখান থেকে দু’টি চাপাতি, একটি ছোড়া, মোবাইল ফোন, মানুষ জবাই করার জিহাদি ভিডিওচিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়।

বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। 

এ ব্যাপারে কালিহাতী থানার উপ-পুলিশ পরিদর্শক কুতুব আহদেম বাদী হয়ে আটক ৩ নারী সদস্য ও তাদের ৩ স্বামীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। তিনি আরো জানান, আটককৃতরা জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য। তিনজনই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যার সঙ্গে জড়িত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT