চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৩ দিনের জন্য ১৪৪ ধারা জারি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:৫৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে তিনদিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার রাতে শহরে মাইকিং করে এ ১৪৪ ধারা জারির ঘোষণা দেয় হয়।

এবিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ বলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। অপরদিকে আরেকটি পক্ষ একই সময় একই স্থানে বিভিন্ন কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করলে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাস-স্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশেপাশের এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে। বাপ্পী হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ এখন শেষ পর্যায়ে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ‘শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের’ ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার কবর জিয়ারত, বাপ্পী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‌্যালি এবং শুক্রবার বিকেলে শহীদ মিনারে আলোচনা সভা।

অপরদিক ‘নির্যাতিত আওয়ামী পরিবারের’ ব্যানারে সকালে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বিচারের দাবিতে শহরের বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে সমাবেশ। পরদিন শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে সিএনজি চালিত অটোরিক্সা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ। এছাড়াও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reneta

এদিকে দুই পক্ষই কর্মসূচি সফল করতে শহর ও আশেপাশের এলাকায় নানা তৎপরতা করছে। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতির আশংকা করছেন পুলিশ প্রশাসন ও শহরবাসী। আর তা রুখতেই এ ১৪৪ ধারা জারি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থার অবদান লিপিবদ্ধ করার দাবি

পরবর্তী

রিয়ালের বিপক্ষেই ফিরছেন নেইমার

পরবর্তী

রিয়ালের বিপক্ষেই ফিরছেন নেইমার

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT