টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুবর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাক এ সড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা নামক স্থানে পৌঁছলে চাকা ফেটে যায়।
এ সময় নিয়ন্ত্রণ হারানোর কারণে বিপরীত দিক থেকে আসা পার্সেল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই দুই ট্রাকের চালক নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় একজন আহত হয়েছেন।








