চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে স্কুল ছাত্রী ধর্ষণের কথা স্বীকার দুই আসামির

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৮:১০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে ইউসুফ ও বাবুল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

আজ বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার ও মো.আরিফুল ইসলামের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় তারা।

এর আগে আজ দুপুরে গ্রেপ্তারকৃত ইউসুফ, বাবুল ও সুজনকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌশলী এস আকবর খান জানান, আজ বিকেলের দিকে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ২ জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে তাদের জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, রোববার তাদের স্কুলে ছিলো এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ না দিয়েই তারা চার বান্ধবী ও তাদের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় অটোরিকশা যোগে বেড়াতে যায়। এসময় তাদেরকে দুর্বৃত্তরা ঘিরে ফেলে। বেদম মারধর করে বন্ধু হৃদয়, শাহীন ও অটোরিকশা চালককে। মারধোরের পর ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় অটোরিকশা চালককে।

পরে অন্যদের আটকে রেখে ওই তিনজনকে বনের মধ্যে আলাদা আলাদা স্থানে ধর্ষণ করে দুর্বৃত্তরা। অপরজন শারীরিক গঠনে ছোট ও চিৎকার না করার শর্তে ধর্ষণ থেকে বিরত থাকে তারা। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে তাদের পৈচাশিক নির্যাতন। পরে তাদের অবস্থার অবনতি হলে ফেলে চলে যায় ধর্ষণকারীরা। সেখান থেকে এক ছাত্রীর আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় তারা। সেখান থেকে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ গভীর রাতে তাদের উদ্ধার করে।

Reneta

পরে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতে চার জনকে গ্রেপ্তার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলেধর্ষণস্কুল ছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT