টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার নির্মাণাধীন মান্নান ফিলিং স্টেশন থেকে আরিফুর রহমান (৩৫) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে দুইটায় লাশটি উদ্ধার করা হয়। আরিফুর ওই ফিলিং স্টেশনের মালিক মৃত মান্নান মিয়ার ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, দুপুরে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই ফিলিং স্টেশনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ফিলিং স্টেশনের ওই কক্ষ থেকে আরিফুরের গলিত লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







