চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে মূকাভিনয় ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৫:২২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
টাঙ্গাইলে মূকাভিনয় ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রশিক্ষণ-অনুশীলনে মুখরিত মূকাভিনয়’ স্লোগানে ২২ ও ২৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের রক্ষিত বেলতায় ‘আমাদের বাড়ি’-তে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে দু’দিনব্যাপী আবাসিক সাংগঠনিক সম্মেলন।

এ সম্মেলনে সারা দেশ থেকে মূকাভিনয় ফেডারেশনভুক্ত দলগুলোর ৩৫জন দলপ্রধান ও নির্দেশক অংশগ্রহণ করেন। সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে খ্যাত ফরাসি মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো-র দশম প্রয়াণবার্ষিকী ঘিরে আয়োজন করা হয় এ সম্মেলনের।

সম্মেলনে নানা আয়োজন ছাড়াও বিভিন্ন পর্বে সংগঠন, শিল্প, নির্মাণ ও প্রয়োগ বিষয়ে সমন্বিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিষয় হিসেবে নির্ধারিত ছিলো- সাংগঠনিক সম্প্রীতি ও কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন; বাংলাদেশ মূকাভিনয় চর্চার উপস্থাপন পদ্ধতি, অনুকরণ প্রবণতা ও সমকালীন বিশ্বে মূকাভিনয়; চলমান মূকাভিনয় চর্চার সংকট ও উত্তরণের উপায়; বহির্বিশ্বে মূকাভিনয় প্রদর্শনী ও প্রশিক্ষণের অভিজ্ঞতা বিনিময়; মূকাভিনয়ে দেশজ ভাবনা তথা বাঙলা মূকাভিনয় রীতি ও এর বিনির্মাণ পদ্ধতি এবং মুক্ত আলোচনা প্রভৃতি।

এছাড়া টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মার্সেল মার্সো স্মরণে মূকাভিনয় প্রদর্শনী, টাঙ্গাইলের সংস্কৃতিকর্মীদের সঙ্গে মূকাভিনয় চর্চার সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এবং ঐতিহ্যবাহী ‌‘করোনেশন ড্রামাটিক ক্লাব’-এর সঙ্গে মতবিনিময় প্রভৃতি অনুষ্ঠিত হয়।

আলোচনার বিভিন্ন পর্বে মূলবক্তা হিসেবে ছিলেন ড. ইস্রাফিল আহমেদ, জাহিদ রিপন, রিজোয়ান রাজন, রাজ ঘোষ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT