বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকার চর নামক স্থানে যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল সদর উপজেলার আবু আহম্মেদ মিয়ার ছেলে রাজু আহম্মেদ(৩৮), কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের আব্দুর রহমান (৫০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর গ্রামের আবু বকরের ছেলে খাদেম আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস জোকার চরের কামাক্ষির মোড়ে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরো পাঁচজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







