ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের করাতিপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত ও ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করাতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষনিক পরিচায় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার দেব জানান, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়।
এ ঘটনায় বাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ৭ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাসের চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।







