চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৬

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:০১ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।

নিহত চালক উপজেলার পোষ্টকামুরী গ্রামের মৃত রোস্তম মিয়ার ছেলে নজরুল মিয়া (৪০)। আহতরা হলেন আহম্মেদ আলী (৬৫), আমজাদ মিয়া (৬০), কালাম (২৪), দ্বিনেশ (৪৫), আকলিমা আক্তার (৩০), অষ্টমী (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দেওহাটা এলাকায় পৌঁছালে মির্জাপুর থেকে দেওহাটাগামী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চালকসহ ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইজিবাইকের চালক নজরুল মিয়া মৃত্যু হয়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক সালাহ্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস-ইজিবাইক সংঘর্ষসড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যরাতে শিরীন শারমিনকে আটক ও আদালতে বিশৃঙ্খলায় আসকের উদ্বেগ

এপ্রিল ৯, ২০২৬

বিপ্লবের দৃঢ়তায় এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

এপ্রিল ৯, ২০২৬

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র সংকট

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT