চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে বৃদ্ধা দগ্ধ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৩:১৭ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আগুনে পুড়ে নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ হয়েছেন জেলেমন (৭২) নামের মানসিক প্রতিবন্ধি এক বৃদ্ধা। তিনি পৌরসভার ফসলান্দি এলাকার মৃত শুকুর আলীর স্ত্রী।

রোববার ভোররাতে ভূঞাপুর পৌরসভার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আনোয়ার হোসেন জিন্নাহ জানান: রাতে আগুনের প্রচণ্ড তাপে ঘুম ভেঙে যায়। পরে দেখি মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে বাসার ৬টি রুমে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা এক বৃদ্ধা আহত হয়েছে। তার শরীর পুড়ে গেছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম বলেন: খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে আগুনে ওই বাসার ৬টি রুমের আসবাবপত্র, নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে এক নারী দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডবসতবাড়িতে আগুনব্যাপক ক্ষয়ক্ষতি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT