চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে প্রেমের জের ধরে কলেজ ছাত্র খুন

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৫৯ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের জের ধরে সুমন (২২) নামের এক কলেজ ছাত্রকে নির্মম ভাবে খুন করা হয়েছে। সুমন ফলদা গ্রামের রমজান আলীর ছেলে এবং ভূঞাপুর ইবরাহীম খা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ফলদা গ্রামের রমজান আলীর ছেলে কলেজ পড়ুয়া ছাত্র সুমনকে প্রেমের জের ধরে শনিবার রাত সাড়ে দশটার দিকে একই গ্রামের তারা মিয়ার ছেলে রিপন মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার সুজানপুর গ্রামের মতিয়ারের ছেলে সোহেল ও মহসিনসহ অন্যরা নির্মমভাবে মারধর করে।

মারধরের পর সুমনের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে টিউবয়েল চোর হিসেবে এলাকায় প্রচার করে। পরে স্থানীয়রা সুমনকে সারা রাত একটি ঘরে বেঁধে রেখে সকালে সুমনের পরিবারে খবর দেয়। খবর পেয়ে সুমনের পরিবার তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রোববার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুমনের মৃত্যু হয়।

প্রেমের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানান সুমনের চাচা অন্নোছ আলী। তিনি বলেন, ‘সকালে আমরা খবর পাই সুমনকে টিউবয়েল চুরির দায়ে আটকে রাখা হয়েছে। সেখানে গিয়ে দেখি সুমনের অবস্থা গুরুতর। পরে ওই এলাকার লোকজন আমাদের সাদা কাগজে স্বাক্ষর রেখে সুমনকে গুরুতর অবস্থায় ফেরত দিলে আমরা তাকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। দুপুরে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মারা যাবার আগে সে সবকিছু বলে গেছে। প্রেমের জের ধরেই এ ঘটনা ঘটেছে।’

এলাকাবাসী জানায়, সুমন অনেক ভালো ছেলে ছিলো। সে কোনোদিন চুরি করতে পারে না।

থানীয় ফলদা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পাশ্ববর্তী তারা মিয়ার ছেলে রিপনের সাথে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিলো। তানজিলা সুমনকে ভালবাসতো এটাই মেনে নিতে পারেনি রিপন। এ কারণেই সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাত আরো কয়েকজন মিলে পরিকল্পিতভাবে সুমন খুন করা হয়েছে।

Reneta

গোপালপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুননির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT