চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পুলিশের সাথে এলাকাবাসী সংঘর্ষ, আহত ২০

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:১০ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের গোপালপুরে মাদক ব্যবসার অভিযোগে এক মসলা ব্যবসায়ীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ পুলিশ সদস্য, নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে নিশ্চিত করেছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন।

এ বিষয়ে গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা বলেন, পৌর এলাকার কোনাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মসলা ব্যবসায়ী শফিকুল ইসলামকে শনিবার রাতে নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে যায় গোপালপুর থানা পুলিশ।

‘পরে রোববার সকালে স্বজনরা শফিকুলকে দেখতে থানায় গেলে পুলিশ বাধা দেয়। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ স্বজনদের উপর লাঠি চার্জ করে থানা থেকে বের করে দেয়।’

তিনি জানান, এ খবর ছড়িয়ে পড়লে ওই গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। এসময় পুলিশ কোনাবাড়ী গ্রামে গিয়ে লাঠিচার্জ করে ও ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে নারী-শিশুসহ প্রায় ২০ জনের মতো আহত হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তোলেনি বলেও জানান রকিবুল হকঅ

Reneta

গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, শনিবার রাতে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শফিকুল নামে এক যুবককে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

‘রোববার সকালে শফিকুলের এলাকাবাসী রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।’

তিনি আরো বলেন, এসময় এলাকাবাসীর ছোড়া ইটপাটকেলে ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে ২ পুলিশ সদস্যকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করে পুলিশ।

এলাকাবাসীর দাবি, পুলিশ নিরীহ লোকজনকে মাদক ব্যবসায়ী বানিয়ে গ্রেপ্তার অভিযান চালায়। কোনাবাড়ী এলাকা থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কেউই মাদকের সাথে জড়িত নয়। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT