জনপদ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

স্কুলছাত্রী এর ছবি, টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহতের ঘটনায় এই ছবি, শিক্ষার্থীর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি চট্রগ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তারা এলেঙ্গা এলাকায় বাসাভাড়া করে থাকে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটী যাচ্ছিলো। সেসময় রেল লাইন এলাকায় ঘুরতে যাওয়া নুসরাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।

বিষয়:রেল দুর্ঘটনা স্কুল শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…