ঢাকা-টাঙ্গাইল রেল লাইনের কালিহাতী উপজেলার পৃথক দু’টি স্থানে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান।
তিনি জানান, উপজেলার কামাক্ষা মোড়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক মহিলা নিহত হয়। অপরদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার হাতিয়া এলাকায় উত্তরবঙ্গগামী লোকাল ট্রেন এর নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। বর্তমানে লাশ দু’টি ঘটনাস্থলেই রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় একই এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়।








