টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
রোববার সকাল সোয়া ৭টায় ওই দুর্ঘটনায় নিহতরা হলেন, মধুপুর উপজেলার বেকারকোনা এলাকার জনি মিয়া (২০), আব্দুল খালেক (৪২), ঘাটাইল উপজেলার খিলগাতি এলাকার মালেক ড্রাইভার (৬০) ও আনোয়ার হোসেন (২৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জনানা, ময়মনসিংহ ছেড়ে আসা একটি ট্রাক রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় পৌছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে আরও ১ জন মারা যান।
ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মধুপুর থানায় রেখেছে পুলিশ।







