চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে গভীর রাতে আওয়ামী লীগ অফিসে হামলা-ভাংচুর

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১২:৫০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
টাঙ্গাইল, রাজনীতি
A A
টাঙ্গাইল-আওয়ামী লীগ-বিএনপি-হামলা-ভাংচুর

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত পার্টি অফিসে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। নিকরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন সরকার এ হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।

মতিন সরকার বলেন, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শেষে আওয়ামী লীগ নেতা মালেক তালুকদার, হাজ্বী মো. বারেক ও আ. বারেক নিকরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত পার্টি অফিসে বসেন।

Banglabid

কিছুক্ষণ পরেই বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে ধানের শীষ শ্লোগান দিয়ে অফিসে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় হামলাকারীরা চেয়ার-টেবিল ভাংচুর করে। অফিসের ভিতরে থাকা লোকজনদেরকেও তারা মারপিট করে আহত করে।

হামলায় ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান ইউপি চেয়ারম্যান।টাঙ্গাইল-আওয়ামী লীগ-বিএনপি-হামলা-ভাংচুর

তবে ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা হামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আতঙ্কে আামাদের লোকজন ঠিকমতো প্রচারণাই চালাতেই পারছে না। আর হামলা চালানোর সাহস পাবে কোথা থেকে? আমি হলফ করে বলতে পারি বিএনপির কোন নেতা কর্মী এ ঘটনার সাথে জড়িত নেই।’

Reneta

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেছেন, ঘটনাটি আব্দুল মতিন সরকার জানালে রাতেই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগটাঙ্গাইলবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬

হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, পাল্টা ‘৫০ বছরের’ ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT