টাঙ্গাইলে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী মানুষজনের ছবি, যেখানে তারা ত্রাণ সামগ্রী গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে শ্রমজীবী, দুঃস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে। বুধবার দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে তারা এই ত্রাণ বিতরণ করে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ্ মোহাম্মদ শাফি ইথেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উপস্থিত থেকে এই ত্রাণ প্রদান করেন।
শহরের নিরালা মোড়, আশেকপুর, বোয়ালীসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, লবন, আলু, সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রেসক্লাবের সামনে কর্মহীন প্রায় এক’শ মানুষের মাঝে চাল, ডাল, লবন, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল রৌফ, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু।
নেতৃবৃন্দ জানান, করোনা ভাইরাসের কারণে কাজ-কর্ম হারিয়ে খেটে খাওয়া মানুষগুলো মানবেতর জীবন-যাপন করছে। প্রাকৃতিক এই দুর্যোগে এসব অসহায় মানুষের পাশে দাড়াতে বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের এই কার্যক্রম। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।






