চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

টাকার বিপরীতে দাম বেড়েছে ডলারের। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম ছিল ৮৩ টাকা ৯৫ পয়সা। আর চলতি ফেব্রুয়ারিতে দাম ৮৪ টাকা ৯৫ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে এক টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বিনিময় হারের তথ্যে ডলারের দামের এই চিত্র দেখা গেছে।

তবে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের তথ্যে ডলারের দাম ৮৪ টাকা ৯৫ পয়সা দেখা গেলেও খোলা বাজারে এর দাম আরো আড়াই থেকে ৩ টাকা বেশি দেখা গেছে। খোলা বাজারে কেউ ডলার কিনতে গেলে তাকে প্রতি ডলারের বিনিময়ে গুণতে হবে ৮৭ থেকে ৮৮ টকা। চলতি বছরের শুরুতে খোলা বাজারে ডলারের দাম ছিল ৮৫ থেকে ৮৬ টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দাম বাড়লে রপ্তানিকারক এবং রেমিট্যান্স প্রেরণকারীরা লাভবান হন। অন্যদিকে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হন। কারণ পণ্যের আমদানি ব্যয় বেড়ে যায়। ফলে স্থানীয় বাজারে পণ্যমূল্য বেড়ে যায়। এ কারণে মূলস্ফীতি দেখা দেয়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়।

তাই ডলারের দাম বাড়লে রপ্তানিকারকরা যদি তা কাজে লাগাতে না পারে তাহলে এতে ভালো না হয়ে ক্ষতি হয় বেশি।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ডলারের দাম খুব বেশি বাড়েনি, এক টাকা বেড়েছে। খোলা বাজারে হয়তো বেশি হতে পারে।

Reneta

তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারত অনেকেদিন আগেই ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার দাম কমিয়েছে। বাংলাদেশের চেয়ে বেশি কমিয়েছে তারা। বরং বাংলাদেশে তা দেরিতে হয়েছে।

টাকার দাম কমলে রপ্তানিকারকদের জন্য সুবিধা বেশি উল্লেখ করে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, যারা পণ্য রপ্তানি করে থাকে, তারা সব সময়ই চান যেন ডলারের দাম বাড়তি থাকে। এতে তাদের রপ্তানি আয় বেশি হয়। রপ্তানির আগ্রহও বেড়ে যায়।

“ডলারের দাম কমানো হয় রপ্তানি আয় বাড়ানোর উদ্দেশে। কিন্তু বাংলাদেশের বায়াররা (বিদেশি ক্রেতা) পণ্যের দাম কমাতে অনবরত চাপ দিয়ে যাচ্ছে। ডলারের দাম বাড়লে তারা আরো বেশি চাপ দিবে। তাই ডলারের দামও বাড়লেও বায়াররা যদি রপ্তানি মূল্য কম দেয় তাহলে ডলারের দাম বাড়িয়ে কোনো লাভ নেই।”

কিন্ত ডলারের দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যাবে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ শুধু রপ্তানি করে না। অনেক পণ্য আমদানিও করে। যেমন- তৈরি পোশাকের ক্ষেত্রে অধিকাংশ বোতাম, সুতা ইত্যাদি। তাছাড়া মূলধনী যন্ত্রপাতি তো পুরোটাই আমদানি করতে হয়। সেক্ষেত্রে ডলারের দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যাবে। এতে জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। মূল্যস্ফীতি দেখা দিবে।

‘তাই আমি মনে করি, ডলারের দামে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকা উচিত নয়। বরং এটা মুক্তবাজারের উপর ছেড়ে দেয়াই ভালো’, বলেন এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৯ সালের শুরুতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর ছিল ৮৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ পণ্য আমদানিতে প্রতি ডলারে ব্যয় করতে হতো ৮৩ টাকা ৯০ পয়সা। এরপর দফায় দফায় দাম বেড়ে ডলার এখন ৮৪ টাকা ৯৫ পয়সায় দাঁড়িয়েছে।

তবে টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়লেও ইউরোর মূল্য খানিকটা কমছে। ২০১৯ সালের শুরুতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ইউরোর মূল্য ছিল ৯৬ টাকা ১৯ পয়সা। বছর শেষে তা কমে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯০ পয়সা। এই হিসাবে এক বছরে টাকার বিপরীতে ইউরোর মান কমেছে ১ টাকা ২৯ পয়সা।

তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ১৩ ফেব্রুয়ারিতে ইউরোর দাম কমে দাঁড়িয়েছে ৯২ টাকা ৩৮ পয়সায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডলারডলারের দামবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT