চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাউন্সভিল থেকে ওঠে আসা অ্যাসাঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

আলোচিত ও বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়ান পল অ্যাসাঞ্জের জন্ম ১৯৭১ সালের ৩ জুলাই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউন্সভিলে। তবে তরুণ বয়স পর্যন্ত ম্যাগনেটিক আইসল্যান্ডে কাটানো অ্যাসাঞ্জ অল্প সময়ের মধ্যেই রেখেছিলেন মেধার সাক্ষর।

জুলিয়ানের বয়স যখন এক বছর তখন তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তার মা বিয়ে করেন নাট্য পরিচালক ব্রেট অ্যাসাজকে। ব্রেট তার পরিবারিক উপাধি জুলিয়ানের নামের সঙ্গে যুক্ত করেন। সেই থেকে জুলিয়ান শিপটন থেকে তিনি হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

তার সৎবাবা ব্রেট এবং মা ক্রিস্টিন একটি ভ্রাম্যমাণ নাট্য কোম্পানি নিয়ে অস্ট্রেলিয়া পরিভ্রমণ করতেন। জুলিয়ান অ্যাসাঞ্জকে তার সৎবাবা ‘অতি বুদ্ধিমান ছেলে’ বলে অভিহিত করেন। ছোটবেলা থেকেই জুলিয়ান ‘ন্যায় এবং অন্যায়ে’র ব্যাপারে খুব সচেতন ছিলেন।

তিনি সবসময় নিপীড়িতদের পক্ষ নিতেন বলে ব্রেট জানিয়েছেন। ১৪ বছর বয়স পর্যন্ত জুলিয়ান অ্যাসাঞ্জকে অস্ট্রেলিয়ার অন্তত ৩০টি ভিন্ন অঞ্চলে বাস করতে হয়েছে পারিবারিক কারণে।

জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত গুলমাঙ্গার প্রাইমারি স্কুলসহ বহু স্কুলে পড়াশোনা করেন। পরে এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ জানান, পারিবারিক সমস্যার কারণে তাকে অস্ট্রেলিয়ার ৫০টি শহরে এবং ৩৭টি পৃথক স্কুলে পড়াশোনা করতে হয়েছে।

অনেক সময় স্কুলে না গিয়ে তাকে বাড়িতেই চালিয়ে যেতে হয়েছে লেখাপড়া। জন্মগতভাবে অস্ট্রেলিয়ার নাগরিক হওয়া সত্ত্বেও অ্যাসাঞ্জের কোনো দেশেই স্থায়ী ঠিকানা ছিল না। অস্ট্রেলিয়া, কেনিয়া এবং তাঞ্জানিয়া ছাড়াও ২০১০ সালের ৩০ মার্চ থেকে তিনি আইসল্যান্ডে বসবাস শুর করেন।

Reneta

ওই বছর অ্যাসাঞ্জ যুক্তরাজ্য, আইসল্যান্ড, সুইডেন এবং অন্যান্য ইউরোপীয় দেশ ভ্রমণ করেন। সুইজারল্যান্ডের সরকারি টিভি চ্যানেল ‘টিএসআরে’ চাকরি করার সময় তিনি সেদেশে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।

২০১০ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেদেশের সরকারকে অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করে দেন।

২০০৬ সালে জুলিয়ান অ্যাসাঞ্জ ‘উইকিলিকস’ প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইট উইকিলিকস গোপন তথ্য ফাঁস করার জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। ১৯৮৭ সাল থেকেই অ্যাসাঞ্জ কম্পিউটার হ্যাকিং শুরু করেন।

ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের গোপন তারবার্তা ফাঁস করে উইকিলিকস ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। ১৯৮৯ সালে অ্যাসাঞ্জ তার বান্ধবীর সঙ্গে বসবাস শুরু করেন। ওই বান্ধবীর ঔরসে তার ছেলে ড্যানিয়েল অ্যাসাঞ্জের জন্ম।

২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত জুলিয়ান অ্যাসাঞ্জ মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক ও পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। কর্মজীবনে অ্যাসাঞ্জ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উইকিলিকসজুলিয়ানঅ্যাসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT