চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইম পাঠকের দৃষ্টিতে সবচেয়ে প্রভাবশালী পুতিন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:২৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

টাইম ম্যাগাজিনের পাঠকদের বিবেচনায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাজনীতি, বিনোদন, ব্যবসা, প্রযুক্তি, বিজ্ঞান, ধর্মসহ বিভিন্ন বিষয়ে সবার্ধিক প্রভাব বিস্তারকারী ১০০ জন ব্যক্তিদের নিয়ে প্রতিবছরই একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের এ ম্যাগাজিনটি। এবারের তালিকায় বাংলাদেশের কোন ব্যক্তিত্বের ঠাঁই হয়নি।

শীর্ষ অবস্থান অর্জনের পথে পুতিন ৬.৯৫ শতাংশ ভোট পান। আপাতদৃষ্টিতে ভোটপ্রাপ্তির হার অনেক কমে মনে হলেও অন্যদের তুলনায় পুতিন বিশাল সমর্থনই লাভ করেন বলা যায়। পুতিনের থেকে সামান্য ভোটের ব্যবধানে একধাপ পিছিয়ে রয়েছেন উত্তর কোরিয়ার পপ তারকা লি শে-রীন। তিনি ‘২এনই১’ দলের সদস্য, যা সিএল নামেই সমাধিক পরিচিত।

তালিকাটির শীর্ষ পাঁচে বিশ্বনেতাদের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ভ্লাদিমির পুতিন। এ পর্যায়ে স্থান পাওয়া বাকি সবাই নারী পপ তারকা। এর মধ্যে রয়েছেন লেডি গাগা (২.৬%), রিহানা (১.৯%) এবং টেইলর সুইফট (১.৮%)।

এই নির্বাচনটি টাইম পাঠকদের সাংস্কৃতকি এবং রাজনৈতিক প্রবণতা বিষয়ে একটি অস্পষ্ট ধারণাই সৃষ্টি করে। কারন পুতিন কোন পপ আইকন নন। তবে তাকে শার্টবিহীন দেখতে বিশ্ববাসীর একটি তীব্র আসক্তি রয়েছে!

পুতিন ছাড়া বিনোদন জগতের বাইরে শীর্ষ দশে অন্যান্যদের সধ্যে রয়েছে দালাই লামা (১.৭%), মালালা ইউসুজাই (১.৬%), এবং পোপ ফ্রান্সিস (১.৫%)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (১.৪%) এবং মিশেল ওবামা (১.২%) শীর্ষ দশে জায়গা পাননি।

Reneta

তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং l দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্থান থাকলেও তারা খুবই কম ভোট পান। তাদের ভোটপ্রাপ্তির হার ছিলো যথাক্রমে ০.৬ শতাংশ এবং ০.৫ শতাংশ।

টাইম ম্যাগাজিনটির সম্পাদকদের পছন্দ অনুযায়ী ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়। তবে এর পাঠকদের মতামত প্রদানের সুযোগ দিতে ভোটের ব্যবস্থাও রয়েছে, যা তালিকায় খুব একটা পরিবর্তন আনে না। এ বছরের তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে আগামী ১৬ এপ্রিল। গত ১০ এপ্রিল পর্যন্ত পাঠকদের ভোটদানের সুযোগ ছিলো ।

টুইটার, ফেসবুক এবং নিজস্ব ওয়েবসাইটে ম্যাগাজিনটি ভোট গ্রহণ করে। কতজন ভোটার এতে অংশ নিয়েছে তা নিশ্চিত না করলেও ৫৭ শতাংশের বেশি ভোটার  যুক্তরাষ্ট্রের অধিবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT