চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে হেরে রানার্সআপ চ্যানেল আই

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:০৮ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A
বিএসজেসি মিডিয়া কাপে রানার্সআপ চ্যানেল আই। পুরস্কার বিতরণী মঞ্চে দলটির খেলোয়াড়রা। ছবি: সাজ্জাদ খান

বিএসজেসি মিডিয়া কাপে রানার্সআপ চ্যানেল আই। পুরস্কার বিতরণী মঞ্চে দলটির খেলোয়াড়রা। ছবি: সাজ্জাদ খান

নির্ধারিত সময়ের খেলায় দাপট দেখালেও টাইব্রেকারে গোলমুখে শট নিতে না পারার ব্যর্থতায় বিএসজেসি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে হেরে গেছে চ্যানেল আই। রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করল তারিকুল ইসলাম মাসুমের দল। ৩-০ গোলে জয় তুলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন।

জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় থাকলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। পাঁচটি করে শটের সুযোগ থাকলেও তিন শটেই ম্যাচের ফল নিষ্পত্তি হয়ে যায়। ঢাকা ট্রিবিউনের তিন গোলের বিপরীতে তাতে কোন গোল করতে পারেনি চ্যানেল আই।

টাইব্রেকারে খারাপ করলেও নির্ধারিত সময়ের ২০ মিনিট দুর্দান্ত লড়াই করেছে চ্যানেল আই। যদিও ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল খেয়ে বসে দলটি। ফজলে রাব্বি মুন গোল করলে লিড পায় (১-০) ট্রিবিউন। পরে গোল শোধ করতে মরিয়া হয়ে খেলে চ্যানেল আইয়ের খেলোয়াড়রা। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে ম্যাচ জমিয়ে রাখে তারা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চ্যানেল আই। আব্দুল্লাহ আল নওফেল দুর্দান্ত গোল করে সমতায় ফেরান (১-১) দলকে। শেষ তিন মিনিট ছিল চরম উত্তেজনার। নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে খেলে দল দুটি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় শিরোপা ভাগ্য।

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন। টুর্নামেন্ট সেরা হয়েছেন চ্যানেল আইয়ের ফরোয়ার্ড আব্দুল্লাহ আল নওফেল। টুর্নামেন্টে সর্বোচ্চ (৫) গোলদাতা হয়েছেন এসএ টিভির হাসানুল ইসলাম সফি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) সভাপতি আসিফ ইকবাল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার, সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাযনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী প্রমুখ।

চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন দল
Reneta

ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় ‘মার্সেল-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ শুরু হয় গত রোববার (৭ মে)। ২৪টি মিডিয়া হাউজ অংশ নেয় এই টুর্নামেন্টে। দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশ নেয়। শনিবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল এবারের আসরটির। অক্টোবর-নভেম্বরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হল: চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন, বিডিনিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউ নেশন, ডেইলি স্টার, দি ইন্ডিপেন্ডেন্ট, নয়া দিগন্ত, ইনকিলাব, মানবকণ্ঠ, বণিক বার্তা, মানবজমিন, জিটিভি, যমুনা টিভি, মাছরাঙা টিভি, এটিএন বাংলা, আরটিভি, এসএ টিভি, বৈশাখী টিভি, বিটিভি, রাইজিংবিডি.কম, জাগো নিউজ ও নিউজ বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থমন্ত্রীর কাছে কৃষকের বাজেটের সুপারিশমালা হস্তান্তর

পরবর্তী

সলিডারিটি গেমসে শুটিংয়ে রূপা পেল বাংলাদেশ

পরবর্তী
সলিডারিটি গেমসে রূপা জিতলেন রাব্বি (বাঁয়ে)

সলিডারিটি গেমসে শুটিংয়ে রূপা পেল বাংলাদেশ

রাজশাহীতে নিহত জঙ্গিদের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT