চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটানিক দুর্ঘটনায় বেঁচে ফেরা ছয় চীনা নাগরিকের অজানা গল্প জানাবে ‘দ্য সিক্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২১
বিনোদন
A A

টাইটানিক ডুবে যাওয়ার তিন দিন পরে বেঁচে যাওয়া ৭০০ জনকে নিউ ইয়র্কে পৌঁছে দেয়া হয় কার্পেথিয়া নামের একটি জাহাজে করে। অনেকেই প্রিয়জনকে পেয়ে আবেগ আপ্লুত ছিলেন সেদিন। অসুস্থদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু জাহাজ থেকে সেদিন ছয় জনের নামার অনুমতি ছিল না।

যেই ছয়জন সেদিন জাহাজ থেকে নামার অনুমতি পাননি তারা ছিলেন চীনের নাবিক লি বিং, ফ্যাং ল্যাং, চাং চিপ, আহ লাম, চুং ফু এবং লিং হি। যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ইমিগ্রেশন আইনের ‘চাইনিজ এক্সক্লুশন অ্যাক্ট’-এ চীনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি ছিল না। পরের দিন ইমিগ্রেশন কর্মকর্তারা তাদেরকে কড়া নিরাপত্তায় ম্যানহাটনে নিয়ে যান এবং একটি কার্গো শিপে করে কিউবা পাঠিয়ে দেন।

সেই সময়ে বহু ব্রিটিশ নাবিক প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ায় নাবিক সংকট চলছিল যুক্তরাজ্যে। তাই কিউবা থেকে তারা যুক্তরাজ্যে যাওয়ার উপায় খুঁজে পান।

টাইটানিক দুর্ঘটনার দিন থেকেই প্রচণ্ড ঠাণ্ডার কারণে চ্যাং চিপ অসুস্থ হয়ে পড়েছিলেন। যুক্তরাষ্ট্রে বেঁচে ফেরা অন্যদের চিকিৎসা দেয়া হলেও চীনা নাগরিক হওয়ায় চিকিৎসা পাননি চ্যাং চিপ। তিনি ১৯১৪ সালে নিউমোনিয়ায় মারা যান। তাকে লন্ডনে সমাহিত করা হয়। তবে কোথায় সমাহিত করা হয়েছে, তা সবার অজানা।

১৯২০ সাল পর্যন্ত বাকি ৫ জন একসাথেই ব্রিটেনে কাজ করেন। যুদ্ধের পরে অভিবাসীদের প্রতি বিদ্বেষ ও বৈষম্য তখন চরম অবস্থা ধারণ করেছিল। এরপর আহ লাম চলে আসেন হংকং-এ। লিং হি একটা স্টিমবোটে চড়ে ভারতের কলকাতায় রওনা দেন। লি বিং কানাডায় অভিবাসিত হন, আর ফাং লাং কয়েক বছর ব্রিটেন-হংকং ঘুরে শেষপর্যন্ত নাগরিক হন আমেরিকার।

দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন টাইটানিক দুর্ঘটনায়। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বহু ছবি, তথ্যচিত্র। কিন্তু এই ছয়জনের গল্প অজানাই থেকে গেছে বিশ্বের কাছে। টাইটানিকের ঘটনার  ১০৯ বছর পর তাদের নিয়ে তৈরি হচ্ছে একটি তথ্যচিত্র। ‘দ্য সিক্স’ নামের তথ্যচিত্রটি চীনে মুক্তি পাওয়ার পর অংশ নেবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বেঁচে যাওয়া ছয় চীনা নাগরিকের জীবনে কী ঘটেছিল, সেই ঘটনা দেখানো হবে তথ্যচিত্রটিতে।

Reneta

সিনেমার প্রধান গবেষক স্টিভেন শোয়ানকের্ট এক সাক্ষাতকারে বলেছেন, ‘ভেবেছি এই ছয়জনের কেউ না কেউ তো বিয়ে করেছেন, সন্তান হয়েছে, কাউকে না কাউকে তো বলেছেন ঘটনাগুলো।’

১০৯ বছর আগে চীনের ছয় নাগরিক যেই বৈষম্যের শিকার হয়েছেন, একবিংশ শতাব্দীতে এসেও প্রেক্ষাপট তেমন একটা বদলায়নি। এই প্রসঙ্গে স্টিভেন শোয়ানকের্ট বলেন, ‘জাতিগত বিদ্বেষ এমন একটি সমস্যা যা ১০০ বছর আগেও ছিল।’

‘দ্য সিক্স’ নির্মাণের জন্য গবেষকরা পুরো চীন সহ বিশ্বের নানা স্থান ঘুরে বেঁচে যাওয়া ছয় জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।

ছয় নাবিকের গল্প চীনের জনগণেরও অজানা। তবে ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ মুক্তি পাওয়ার পর টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে ধারণা হয়েছে তাদের। চীনের একটি থিম পার্কে টাইটানিকের আদলে একটি জাহাজের রেপ্লিকাও তৈরি করা হয়েছে। ‘দ্য সিক্স’ এর ট্রেলার যখন ওয়েইবো-তে মুক্তি দেয়া হয়, খুব দ্রুত এর ভিউ মিলিয়ন ছাড়িয়ে যায়। অনেক পরিবেশকই ছবিটি পুরো চীন জুড়ে সিনেমা হলে মুক্তি দেয়ার প্রস্তাব দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: চীনা নাগরিকটাইটানিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT