চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যাককে কেন মেরে ফেলা হয়েছিল ‘টাইটানিক’ ছবিতে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ন ২৯, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
টাইটানিক

টাইটানিক ছবিতে কেন জ্যাককে (লিওনার্দো ডি ক্যাপ্রিও) মেরে ফেলা হয়েছিল এ প্রশ্নটি অনেক দিন থেকেই ঘুরছিল দর্শকদের মাঝে। জ্যাকের অমন করুণ মৃত্যুতে অনেকে আবার চোখের জলও ফেলেছেন অঝরে। আর পরিচালককে দাড় করিয়েছেন প্রশ্নের কাঠ গড়ায়। এমন তো না করলেও পারতেন নির্মাতা জেমস ক্যামেরন।

ছবির কাহিনী বদলে জ্যাকের সাথে তো রোজের প্রেমকে আরও দীর্ঘ পারতেন পরিচালক! কিন্তু কেন করলেন না? জেমস ক্যামেরন বরাবরই এড়িয়ে গিয়েছিলেন প্রশ্নটি। এ বছরেই সর্বকালের অন্যতম সেরা এ ছবিটি বিশ বছরে পা দিয়েছে। আর সেই মুহূর্তেই এমন জটিল এক প্রশ্নের উত্তর দিলেন তিনি।

ক্যামেরন বললেন, ‘ছবিতে জ্যাককে মেরা ফেলার কারণটা আসলে খুব সাধারণ। মূলত টাইটানিক হল একটি মৃত্যু আর বিচ্ছেদের গল্প। মৃত্যুই দু’জন মানুষকে চূড়ান্তভাবে আলাদা করে ফেলে। তাই জ্যাককে বেঁচে রেখে রোজের সাথে তার মিলন দেখালে ছবিটি পুরোপুরি অর্থহীন হয়ে যেত। আমরা চেয়েছিলাম টাইটানিককে একটি ট্রাজিডি হিসেবেই দেখাতে।’

তিনি আরও জানান, স্ক্রিপ্টের ১৪৭ নম্বর পেজে লেখাই ছিল ছবিতে নায়ক জ্যাক মারা যাবে আর নায়িকা তার স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দেবেন বাকিটা জীবন। তাই জ্যাককে না মেরে উপায় ছিল না। আর এজন্যেই ছবির একেবারে শেষ মুহূর্তে গহীন আটলান্টিকের মাঝে রোজ তার কাঠের দরজাটি জ্যাকের সাথে ভাগাভাগি করেননি। চাইলে সেই টুকরোটি ধরে রেখে তারা দুজনই বাচতে পারতেন।

বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ছবি হল টাইটানিক। ১৯৯৭ সালের ডিসেম্বরে মুক্তি পায় জেমস ক্যামেরনের এ ছবিটি। আর সে সময় ছবিটি দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ছবিটির মধ্য দিয়ে পরিচালক চেয়েছিলেন জীবন্ত ইতিহাসকে তুলে ধরতে। ধনীর ঘরের মিষ্টি মেয়ে রোজের সাথে নিম্নবিত্ত ঘরের জ্যাকের প্রেমকে কেন্দ্র করেই নির্মাণ হয়েছে ঐতিহাসিক এ ছবিটির। -ডেকান ক্রনিকল

Jui  Banner Campaign
ট্যাগ: টাইটানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT