চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইগার ৩’ এর ভিলেন ইমরান হাশমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

আসছে মার্চ মাসেই শুরু হতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং। এই ছবিতেও সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। তবে ছবিটির খলনায়ক কে, তা নিয়ে চলছিল নানান জল্পনা-কল্পনা।

অবশেষে জানা গেল, ছবিটির খলনায়কের চরিত্রে জন্য ইমরান হাশমিকে নির্বাচন করেছেন ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।

মূলত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রতি কিস্তির খলনায়ক ঘিরেই থাকে নানান জল্পনা-কল্পনা। যার ব্যতিক্রম হচ্ছে না এই কিস্তিতেও। ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস প্রথম থেকেই এর খলনায়ক চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। শেষমেষ তারা ইমরান হাশমিকে বেছে নিলেন।

এদিকে গুঞ্জন উঠেছে, শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত আসন্ন ছবি ‘পাঠান’ এর যেখানে শেষ, সেখান থেকেই নাকি শুরু হতে পারে ‘টাইগার থ্রি’ ছবির গল্প। কারণ ‘পাঠান’ এর ক্লাইম্যাক্সের দৃশ্যে রয়েছে ভাইজানের এন্ট্রি!

‘টাইগার থ্রি’ এর  প্রথম দফার শুটিং হবে মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে। যেখানে উপস্থিত থাকবে পুরো টিম। এরপর টাইগার টিম পাড়ি দেবে ইস্তাম্বুল। যেখানে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। অতঃপর বাকি অংশের শুটিং মুম্বাইয়ে শেষ হবে।

এর আগে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেছিলেন কবির খান। অন্যদিকে দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর। কিন্তু তৃতীয় কিস্তিটি পরিচালনা করবেন মনীশ শর্মা।

Reneta

তবে আগের দুই কিস্তির মত এই কিস্তির চিত্রনাট্য ও কাহিনীতে ভিন্নতা আনতে কাজ করছেন আদিত্য চোপড়া ও জয়দীপ সাহনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান হাশমিক্যাটরিনা কাইফখলনায়কটাইগার থ্রিবলিউডযশরাজ ফিল্মসলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT