চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:০৯ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

পরপর দুই ওভারে দুই উইকেট শিকার করে পাকিস্তানের জয়ের সম্ভাবনাকে একেবারেই ম্লাণ করে দিলেন আরাফাত সানি। সানির তৃতীয় শিকার হয়ে সাদ নাসিম ৪ বল খেলে শূণ্য রানেই ঘূর্ণী জাদুতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে যান।

মাঠে এখন রিজওয়ানের সঙ্গি হতে নেমেছেন ওয়াহাব রিয়াজ। এর আগে আরাফাত সানীর দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ আলম। ১৯ বলে ১৪ রান করে সৌম্য সরকারের মুঠোবন্দী হয়ে ফিরে যান তিনি। তবে  ৫২ বলে ৫৮ রান করে বাংলাদেশের জয়ের পথে এখনো কিছুটা প্রতিবন্ধকতার ছাপ রেখে চলেছেন মোহাম্মদ রিজওয়ান।

সর্বশেষ খবর পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪২ ওভার খেলা শেষে ৬ উইকেটে ২২৫ রান।

এর আগে ৬৪ বলে ৫১ রান করা হারিস সোহেলকে ফিরিয়ে দ্বিতীয়বারের মতো স্বাগতিক বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দেন তাসকিন আহমেদ। টাইগার বোলিং আক্রমণের উপর চেপে বসা এ ব্যাটসম্যানকে হারিয়ে অনেকটাই বিপাকে পরে পাকিস্তান।

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আসকিং রানরেট। সেই মুহূর্তে হারিসের মতো সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে হারোনো পরাজয়ের আগমনি বার্তার মতোই। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গ দিতে মাঠে নেমেছিলেন ফাওয়াদ আলম।

এর আগে বাংলাদেশের বোলারদের যথেষ্ট ভুগিয়ে অবশেষে তাসকিন আহমেদের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আজহার আলী। পাকিস্তানের ব্যাটিংয়ের হাল ধরে থাকা এ ব্যাটসম্যান আউট হওয়ার আগে ৭৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের ব্যাটিংয়ে উদ্বোধন করতে নামা আজহার আলী ৭ টি চারের মারে বাংলাদেশের বোলারদের যথেষ্ট ভুগিয়েছেন।

Reneta

এর আগে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হাফিজ মাত্র ৭ বল খেলে ৪ রান করেই রান আউট হয়ে ফিরে যান। সৌম্য সরকারের ছুড়ে দেয়া বল কিপার মুশফিক অতি দ্রুত লুফে নিয়ে স্ট্যাম্প ভেঙ্গে দিলে আউট হন হাফিজ।

এর আগে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন আরাফাত সানী। তার ঘূর্ণী বলে সজোরে সুইপ শট খেলেন সরফরাজ আহমেদ। কিন্ত সীমানার কাছ থেকে অনেকটা দৌরে এসে অসাধারণ একটাক্যোচ লুফে নেন নাসির হোসেন। বাংলাদেশের ফিল্ডিংয়ে নিজের শক্তিশালী অবস্থানটাকেই আবারো তুলে ধরলেন নাসির।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৩৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভারে প্রথম উইকেটের পতন হয় পাকিস্তানের।

বাংলাদেশের পক্ষে বোলিং আক্রমনে নেতৃত্ব দেন গত বিশ্বকাপে গতির ঝড় তোলা রুবেল হোসেন এবং বাংলাদেশ দলের তারুন্যের প্রতীক হয়ে উঠা তাসকিন আহমেদ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রান সংগ্রহ করেছে টাইগারেরা। তামিম-মুশফিকের জোড়া শতরানে এই রেকর্ড সংগ্রহ। যেকোনো ম্যাচে বাংলাদেশের দু’জন ব্যাটসম্যানের শতরান করার ঘটনা এই প্রথম।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে প্রস্তুতি ম্যাচে টাইগারদের দ্বিতীয় সারির দলের সাথে পাকিস্তানের পরাজয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ।

আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে নামতে পারছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় আজ বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।

এ পর্যন্ত ৩২টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ পাকিস্তান। ৩১টিতেই জিতেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আবুল হাসান, আরাফাত সানী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হারিস সোহেল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাইদ আজমল, রাহাত আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT