চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার টেস্ট স্কোয়াডে চমকের নাম মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিত ভাবেই ইংলিশদের বিপক্ষে টেস্টে রয়েছে বেশ কয়েকটি চমক। বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে রেখেছে টাইগার নির্বাচক দল।

চমক এখানেই শেষ নয়! ক্রিকেটের সীমিত ওভারের চমক দিয়ে যাওয়া সাব্বির রহমানও রয়েছেন ১৪ জনের স্কোয়াডে। যদিও ইংলিশদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেকে নতুন পরিচয়ে পরিচিত করেছে টাইগার এ ড্যাশিং ব্যাটসম্যান।

তবে মিজার একজন অলরাউন্ডার হলেও তার স্পিন সক্ষমতা বিচারেই স্কোয়াডে জায়গা পেয়েছেন বলে জানানো হয়েছে নির্বাচক কমিটি থেকে। এছাড়া, ১৪ জনের দলে রয়েছেন মাত্র দুজন পেসার-শাফিউল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি।

Banglabid

তাই একাদশে দেখা যেতে পারে তিন স্পিনার। সাকিব-তাইজুলের বাহাতি স্পিনের সঙ্গে যোগ হতে পারে মিরাজের নাম।

গত বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশের সবশেষ টেস্ট স্কোয়াড থেকে পরিবর্তন পাঁচটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই দল থেকে এবার নেই জুবায়ের হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, নাসির হোসেন ও রুবেল হোসেন।

তবে অফ ফর্মে থাকা সৌম্য সরকার টিকে গেছেন স্কোয়াডে।

Reneta

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রদবদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

পরবর্তী

পুলিশের উচ্চ পর্যায়ে আবারো রদবদল

পরবর্তী

পুলিশের উচ্চ পর্যায়ে আবারো রদবদল

ব্রিকসে বাংলাদেশের লাভ-ক্ষতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT