চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের সিরিজ জয়ের যথেষ্ট সম্ভাবনা আছে: হাথুরুসিংহ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:৫৮ পূর্বাহ্ন ১৫, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পুরোদস্তুর প্রস্তুতি চলছে। প্রথম ওয়ানডের দু’দিন আগে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহ বললেন টিম-টাইগার্সের সিরিজ জয়ের সম্ভাবনা যথেষ্ট। সাফল্যের জন্য ক্রিকেটারদের পারফরম্যান্সে আরো উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।

ফতুল্লায় প্রতিপক্ষ পাকিস্তান যখন তাদের ট্যুর-ওপেনিং ম্যাচ নিয়ে ব্যস্ত, তখন টিম-টাইগার্স ওয়ানডে সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছিল অন্যভাবে। হোম অব ক্রিকেটের অনুশীলনে হাজির অধিনায়ক মাশরাফি, তার ডেপুটি সাকিবসহ প্রায় পুরো দল। বিসিবি একাদশের হয়ে খেলার কারণে অনুশীলনে ছিলেন না ওপেনার তামিম।

বৈশাখের তপ্ত দুপুরে হোম অব ক্রিকেটে ওয়ার্ম-আপ এবং স্ট্রেচিং দিয়ে অনুশীলন শুরু। পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজে বাংলাদেশ দলকে সরাসরি ফেভারিট না বলেও দলকে নিয়ে তার স্বপ্নটা অনেক বড়।

কোচ হাথুরুসিংহ বলেন, ‘বাংলাদেশের সিরিজ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সাফল্যের জন্য ক্রিকেটারদের পারফরম্যান্সে আরো উন্নতি করতে হবে।’

তাই বলে প্রতিপক্ষ পাকিস্তানকে ছোট করে দেখছেন না টাইগার-কোচ। বিশেষ করে উইকেট, আবহাওয়া আর কন্ডিশন একই হওয়ায় তারুণ্যনির্ভর পাকিস্তান দলটিই বিপদজ্জনক হয়ে উঠতে পারে।

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি কর্তাদের সঙ্গে মন কষাকষি ছিলো, তবে এবারের দল নিয়ে সন্তুষ্ট হাথুরুসিংহ। আরো একটি চ্যালেঞ্জ জিততে তার  মনোযোগ দলের অনুশীলন নিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT