চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের সামনে আরেকটি সিরিজ জয়ের হাতছানি

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৫:৪৫ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তান ও ভারতের পর আরো একটি সিরিজ জয়ের হাতছানি নিয়ে আগামীকাল বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ১-১ এ সমতায় থাকায় শেষ ম্যাচটি দুই দলের কাছেই ‘অঘোষিত ফাইনাল’। তবে এমন পরিস্থিতিকে ‘চাপ’ না বলে ‘সুযোগ’ হিসেবে দেখছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৩টায়।

প্রথম দুই ম্যাচে যারা টস জিতেছে তারা আগে ব্যাট করেছে। আর আগে ব্যাট করেছে যারা তারাই ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচটি ছিলো সাউথ আফ্রিকার, দ্বিতীয়টা বাংলাদেশের। বুধবার চট্টগ্রামের তৃতীয় ওয়ানডের টসটাও তাই দুই ক্যাপ্টেনের কাছেই গুরুত্বপূর্ণ।

তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেননি দুই অধিনায়কের কেউই। টস নিয়ে তাই বেশি কথাও হয়নি। উইকেটের আচরণ, টোটাল রান, টার্গেট এসব নিয়ে কথা বলেছেন দুই দলের দুই মুখপাত্র।

Banglabid

প্রথম দুই ম্যাচে ১৬০-এর ঘরেই স্থির ছিলো স্কোরবোর্ড। হোম অব ক্রিকেটে রাতের আলোয় পরে ব্যাট করে ৮ এবং ৭ উইকেটের জয় নিয়ে ফিরেছে বিজয়ী দল। জহুর আহমেদ চৌধুরীর পরিচিত উইকেটে দু’শ রান পেরুনোই উচিত। তবে সাকিব আল হাসান মনে করেন, দু’শ কিংবা আড়াই’শও চাপে ফেলবে না হোস্টদের।

সাকিব বলেন, আমরা যেহেতু দ্বিতীয় ম্যাচ জিতে গেছি,তাই আমাদের সামনে বড় কিছু পাওয়ার হাতছানি আছে। সেজন্য সবারই ফোকাসটা সে দিকে থাকবে, যাতে করে ম্যাচটা জিততে পারি।

সাকিবের কথার দু’শ, আড়াই’শ কিংবা তিন’শ- রানগুলো তো করতে হবে ব্যাটসম্যানদেরই। বাংলাদেশ দলের সমস্যটা হচ্ছে সেখানেই। পাকিস্তান সিরিজের পর থেকে রানে নেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। গত চার ওয়ানডেতে তামিমের রান ১৩, ৫, ০, ৫। তবে দুজনই ছন্দে ফিরতে মরিয়া। অন্যদের চেয়ে বেশি সময় কাটিয়েছেন নেটে।

Reneta

উইকেট নিয়ে ভাবে না সাউথ আফ্রিকাও। তাদের স্পিনার ইমরান তাহির মনে করিয়ে দিয়েছেন বিশ্বের সব ধরণের উইকেটেই খেলে ফেলেছেন- এমন ক্রিকেটার আছে তাদের দলে। তাহির বলেন, ‍উইকেট যা দেখলাম তাতে ২শ বেশি যেকোনো স্কোরই ভালো।

হোম গ্রাউন্ডে রানে ফেরার ‘টনিক’ আছে তামিম ইকবালের জন্য। চট্টগ্রামের মাঠে ৩৯১ রান করে বাংলাদেশের সবচে সফল ব্যাটসম্যান তামিম। আর এ মাঠে সবচে বেশি- ২৭ উইকেট শিকার করে শীর্ষ শিকারী সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাবা দিয়ে জয় ছিনিয়ে নিতে চান সাকিব

পরবর্তী

রাজন এখন বাংলাদেশ

পরবর্তী

রাজন এখন বাংলাদেশ

রাজনের খুনি কামরুলকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে মাহদী হাসানসহ ৩ জনের মুক্তি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT