চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ ক্রিকেট দল

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ১১ সদস্যের সরকারি প্রতিনিধি দল। সেখান থেকে সেই ১১ জন প্রতিনিধিকে নিয়ে বিজয় উদযাপনের পাশাপাশি বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বুধবার রাতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। এই নিয়ে প্রতিযোগিতাটির সবশেষ চার আসরে তৃতীয়বারের মতো শিরোপার মঞ্চে পা রাখল টাইগাররা। প্রথমবারের মতো ট্রফি ছুঁতে শুক্রবারের ফাইনালে প্রতিপক্ষ ভারত।

সাধারণ অধিবেশনে চরম ব্যস্ত দিনের মাঝেও নিয়মিত খেলার আপডেট নিচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী। পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এমন একটি বিজয়ের মধ্য দিয়ে ফাইনালে ওঠার আনন্দে জাতিসংঘ সদর দপ্তর থেকেই শরিক হন তিনি।

খেলা শেষে শেখ হাসিনা নিউইয়র্ক থেকে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ফোন করে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি আসন্ন ফাইনাল ম্যাচে এরচেয়েও ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় নিশ্চিত করার জন্য শুভকামনা জানান তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ ক্রিকেট দল

দিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেট দলের বিজয়ের আনন্দ প্রকাশ করতে তার প্রতিনিধি দলকে নিয়ে একটি ফটোসেশনে অংশ নেন। টাইগারদের মনোবল বাড়াতে আর অনুপ্রেরণা যোগাতে ছবিতে প্রধানমন্ত্রীসহ সবাই ‘ভি’ (ভিক্টরি) চিহ্নও দেখান।

বাংলাদেশের জয়ের পর হোটেলে ওই সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাউকে আর ভয় পাচ্ছি না

পরবর্তী

কুখ্যাত ‘প্রাণঘাতী শহরে’ সব পুলিশের অস্ত্র জব্দ

পরবর্তী

কুখ্যাত ‘প্রাণঘাতী শহরে’ সব পুলিশের অস্ত্র জব্দ

নেইমার-কাভানিতে সাতে সাত পিএসজির

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT