চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর। তিন ওয়ানডে, তিন টি-টুয়েন্টি এবং ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছে ‘টিম-টাইগার্স’। ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ । একমাসের এই সফর শেষ হবে একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট দিয়ে।
২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে ক্রাইস্টচার্চে টাইগার্স-ব্ল্যাক-ক্যাপস প্রথম ওয়ানডে। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ।
৩ জানুয়ারি নেপিয়ারে শুরু তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ৬ ও ৮ জানুয়ারি মাউন্টমাউনগানুতে বাকি দুই ম্যাচ।

ওয়েলিংটনে জানুয়ারির ১২ থেকে ১ ৬’তে প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।







