বাংলাদেশ

টাইগারদের দ্বিতীয় জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ছবি, যা দেশের শীর্ষ নেতাদের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাতে পৃথক অভিনন্দন বার্তায় টাইগারদের প্রতিটি সদস্যের জন্য শুভ কামনা জানানো হয়।

সফরকারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরীও বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সা‌বেক আই‌সি‌সি সভাপ‌তি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন জানান অর্থমন্ত্রী।

অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, অপ্রত্যা‌শিত অ‌ভিঘাত কো‌ভিড-১৯ এর ক্রা‌ন্তিকা‌লে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। অসাধারণ নৈপুণ্যে মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের দ্বিতীয় জয়। আগামী দিনগু‌লো‌তেও বাংলাদেশ ক্রিকেট দলের এ অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে ব‌লে তি‌নি আশা ব্যক্ত ক‌রেন।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অষ্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে। আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিষয়:রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…