চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের ড্রেসিংরুম ভোলেননি স্ট্রিক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৫১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

মিরপুরে এসে একাডেমি মাঠে ব্যাগ রেখেই চলে গেলেন শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে। উইকেট কতটা বদলেছে বোঝার চেষ্টা করলেন। এরপরই ছুটলেন মাশরাফীর দিকে। খানিক আগেই ওয়ার্মআপ শেষ করা টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাবেক গুরু হিথ স্ট্রিককে পেয়ে মাতলেন দুষ্টুমি, রসিকতায়।

টাইগারদের সঙ্গে দুবছর কাজ করার পর ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ক্রিকেট একাডেমির বোলিং কোচের চাকরি নিয়ে চলে যান স্ট্রিক। পরে পান জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব। ত্রিদেশীয় সিরিজ খেলতে টাইগারদের ডেরায় এখন স্ট্রিকের শিষ্যরা।

একাডেমি মাঠে সন্ধ্যা অবধি শিষ্যদের ব্যাটিং-বোলিং করিয়ে স্ট্রিক আবার ছুটলেন স্টেডিয়ামের দিকে। এবার অনুশীলন ফ্লাডলাইটের নিচে। পথে টাইগারদের ড্রেসিংরুম পেরিয়ে যেতে হয় অতিথীদলের ডেসিংরুমে।

স্ট্রিক লাল-সবুজের ড্রেমিংরুমের দিকে তাকাতেই চোখ পড়ে মুশফিকের দিকে। দরজায় হেলান দিয়ে আনমনে দাঁড়িয়ে তখন মুশি। স্ট্রিক থামলেন, ড্রেসিংরুমের সামনে এসে মুশফিককে উদ্দেশ্য করে বললেন, ‘হায় লিটলম্যান’। পরে মোস্তাফিজের সঙ্গে করলেন করমর্দন। স্ট্রিকের সময়ই বাংলাদেশ দলে কাটার মাস্টারের উত্থান। গুরুর সঙ্গে হ্যালো-পর্ব সেরে ফিজ ঢুকে গেলেন ড্রেসিংরুমে। পরে স্ট্রিকের সঙ্গে আলাপটা দীর্ঘ হল কয়েক সপ্তাহ আগে টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিকের।

কি আলাপ হয়েছে সেটা অবশ্য জানা গেল না। স্ট্রিক পরে ড্রেসিংরুমের ভেতরে সময় কাটালেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গেও। এখানে বসেই দীর্ঘ সময় মাশরাফী-মোস্তাফিজদের নিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করার বোলিং পরিকল্পনা এঁটেছেন জিম্বাবুইয়ানদের সাবেক অধিনায়ক। দেড় বছরের ব্যবধানেই কী ভোলা যায় সেই স্মৃতি! স্ট্রিক ভোলেননি কিছুই। তাই নিজ দেশের বাইরে এদেশকেও ঘর বলতে দ্বিধা করলেন না।

‘এটা অনেকটা বাড়ির বাইরে নিজের আরেক বাড়িতে আসার মতই। খুবই ভাল লাগছে। খুব বেশি দিন হয়নি, আমি এখানে দুই বছর কাটিয়ে গেছি। যা হোক, ভাল একটি ত্রিদেশীয় সিরিজের আশা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগুনে ক্ষতিগ্রস্ত মাঠকর্মীদের পাশে মুমিনুল-সোহানরা

পরবর্তী

সাইকেলের দাম ৪ হাজার, জরিমানা ৬০ হাজার

পরবর্তী

সাইকেলের দাম ৪ হাজার, জরিমানা ৬০ হাজার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-নির্বাচন কমিশন

উত্তর সিটি কি হবে জাতীয় সংসদ নির্বাচনের পথ প্রদর্শক?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT